জাতীয়

ধর্ম প্রতিমন্ত্রী হিসেবে সন্ধ্যায় শপথ নেবেন ফরিদুল হক

নিজস্ব প্রতিবেদক : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন জামালপুর-২ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মো. ফরিদুল হক খান দুলাল।

মঙ্গলবার ( ২৪ নভেম্বর) সন্ধ্যায় শপথ নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদুল হক খান নিজেই। তিনি বলেন, ‘সন্ধ্যার দিকে শপথ হতে পারে। আমাদের সন্ধ্যা ৬টার মধ্যে গণভবনে থাকতে বলা হয়েছে। আমার জন্য দোয়া করবেন।’

মন্ত্রিপরিষদ বিভাগের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, ফরিদুল হক খানকে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেয়া হচ্ছে। সন্ধ্যায় শপথের পর তার দফতর বণ্টন করে প্রজ্ঞাপন জারি করা হবে।

বঙ্গভবন সূত্রে জানা গেছে, সন্ধ্যা ৭টায় রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর শপথ পড়াবেন।

অপরদিকে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মঙ্গলবার সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে বলেন, ‘আমাদের ভালো একজন লোক, জামালপুরের ইসলামপুরের সংসদ সদস্য (ফরিদুল হক খান দুলাল) তিনি সন্ধ্যায় শপথ নেবেন। তাকে ধর্ম প্রতিমন্ত্রীর দায়িত্ব দেয়া হচ্ছে।’

কাদের আরও বলেন, ‘প্রধানমন্ত্রী মন্ত্রীসভায় এই মুহূর্তে নতুন কোনও পরিবর্তন আনবেন না। ধর্ম মন্ত্রণালয় যেহেতু খালি, শূন্য পদটা পূরণ করছেন। অন্য কোনও জায়গায় ঠিক এ সময় পরিবর্তন হচ্ছে না।’

উল্লেখ্য, গত ১৩ জুন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ করোনা আক্রান্ত হয়ে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই তিনি মারা যান। কোনও মন্ত্রণালয়ের মন্ত্রী বা দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী না থাকলে সেই মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব চলে যায় প্রধানমন্ত্রীর কাছে। সেই থেকে ধর্ম মন্ত্রণালয় প্রধানমন্ত্রীর অধীনে ছিল।

২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙকুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে আওয়ামী লীগ। এরপর ২০১৯ সালের ৭ জানুয়ারি টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করে আওয়ামী লীগ। ৪৬ সদস্যের মন্ত্রিসভায় ২৪ মন্ত্রী, ১৯ প্রতিমন্ত্রী ও ৩ জন উপমন্ত্রী রয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে ৬ মন্ত্রণালয় রাখা হয়।

এরপর ছোট আকারে দুই দফা পরিবর্তন আনা হয় মন্ত্রিসভায়। বর্তমানে মন্ত্রিসভায় মন্ত্রী ২৫ জন, প্রতিমন্ত্রী ১৮ জন ও উপমন্ত্রী রয়েছেন ৩ জন। ফরিদুল হক খান প্রতিমন্ত্রী হিসেবে যুক্ত হলে প্রতিমন্ত্রী দাঁড়াবে ১৯ জনে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা