জাতীয়

বিশ্ব ব্যাংকের অর্থায়নে ৬ লেন হচ্ছে ঝিনাইদহ-যশোর মহসড়ক

নিজস্ব প্রতিবেদক : বিশ্বব্যাংকের অর্থায়নে ঝিনাইদহ-যশোর মহসড়ক ৬ লেনে উন্নীতকরণের প্রকল্প হাতে নিয়েছে সরকার। ঝিনাইদহ-যশোর মহাসড়ক উইকেয়ার ফেজ-১, (এন-৭) উন্নয়ন শীর্ষক প্রকল্পটি বাস্তবায়নে মোট ব্যয় হবে ৪ হাজার ১৮৭ কোটি ৭০ লাখ টাকা।

সরকারের নিজেস্ব তহবিল থেকে ১ হাজার ৪৮২ কোটি টাকা এবং বিশ্বব্যাংকের অর্থায়ন হবে ২ হাজার ৭০৫ কোটি ৬৫ লাখ টাকা।

মঙ্গলবার (২৪ নভেম্বর) প্রকল্পটি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে উপস্থাপন হওয়ার কথা রয়েছে। একনেকে পাশ করা হলে চলতি বছর থেকে ২০২৫ সালের ডিসেম্বরের মধ্যে প্রকল্পটি বাস্তবায়ন করবে সড়ক ও জনপথ অধিদফতর।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) থেকে জানা যায়, ওয়েস্টান ইকনোমিক করিডোর এন্ড রিজিওনাল এনহ্যান্সমেন্ট (উইকেয়ার) প্রোগ্রামের আওতায় ২০২০ সালের ২৭ মে ৫০০ মিলিয়ন ইউএস ডলার ঋণের জন্য বিশ্বব্যাংক ও সরকারের মধ্যে সমন্বয় হয়েছে।

এই ঋণের মধ্যে ৩১৮ দশমিক ৫০ মিলিয়ন ইউএস ডলার সড়ক ও জনপথ অধিদফতরের ঝিনাইদহ-যশোর মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণ প্রকল্পে এবং বাকী ১৮১ দশমিক ৫০ মিলিয়ন ইউএস ডলার এলজিইডির সড়ক উন্নয়নে ব্যয় করা হবে।

প্রস্তাবনায় বলা হয়েছে, ভোমড়া-সাতক্ষীরা-নাভারণ-যশোর-ঝিনাইদহ-বনপাড়া-হাটিকামরুল এলাইনমেন্টটি ওয়েস্টার্ন ইকনোমিক করিডোরের গুরুত্বপূর্ণ রুট, যার মোট দৈর্ঘ্য ২৬০ কিলোমিটার। ওয়েস্টার্ন ইকনোমিক করিডর এন্ড রিজিওনাল এনহ্যান্সমেন্ট প্রোগ্রামের আওতায় বিশ্বব্যাংক ও এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের (এআইআইবি) ঋণ সহায়তায় ২৬০ কিলোমিটার সম্পূর্ণ করিডোর উন্নয়ন করা হবে।

করিডরটিকে মোট ৪টি অংশে ভাগ করা হয়েছে, যার মধ্যে ভোমড়া-সাতক্ষীরা-নাভারণ ৫৮ কিলোমিটার, যশোর-ঝিনাইদহ ৪৮ দশমিক ৫০ কিলোমিটার, ঝিনাইদহ-কুষ্টিয়া ৬৬ কিলোমিটার ও কুষ্টিয়া-বনপাড়া-হাটিকুমরুল ৮৭ দশমিক ৫০ কিলোমিটার। এই ৪টি অংশের মধ্যে ভোমড়া-সাতক্ষীরা-নাভারণ ও যশোর-ঝিনাইদহ অংশ উন্নয়নে বিশ্বব্যাংক এবং ঝিনাইদহ-কুষ্টিয়া ও কুষ্টিয়া-বনপাড়া-হাটিকুমরুল অংশ উন্নয়নে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক (এআইআইবি) ঋণ সহায়তা দেবে।

প্রকল্পের মূল কার্যক্রম হচ্ছে- ১৫১ দশমিক ৪ হেক্টর ভূমি অধিগ্রহণ ও পুনর্বাসন, ৪৮ দশমিক ৫০ কিলোমিটার পেভমেন্ট নির্মাণ, ১ হাজার ৬৪৭ দশমিক ২৯ মিটার ফ্লাইওভার, ১৯৮ দশমিক ১২ মিটারের ৪টি ব্রিজ, ১৯৮ দশমিক ১০ মিটারের ৫৫টি কালর্ভাট, ১২টি পদচারী ওভারব্রিজ, ১টি আন্ডারপাস, ১ হাজার ৭৮৭ জনমাস নির্মাণ।

প্রকল্প বাস্তবায়ন তদারকির জন্য পরামর্শক সেবা, ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্টেশন সিস্টেস এবং অপটিক্যাল ফাইবার ক্যাবল সিস্টেম ডিজাইনের জন্য পরামর্শক সেবা, প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন ইউনিট (পিআইইউ) সাপোর্টেও জন্য পরামর্শক সেবা, পুনর্বাসন কাজ বাস্তবায়নের জন্য এনজিও সেবা, ফেইজ-১ এর ডিজাইন রিভিউ এবং ফেইজ-৩ এর ফিজিবিলিটি স্টাডি ও ডিটেইলড ডিজাইন প্রণয়নের জন্য পরামর্শক সেবা, পরিবেশগত ও সামাজিক ব্যবস্থাপনার জন্য পরামর্শক সেবা এবং অভ্যন্তরীণ অডিটের জন্য পরামর্শক সেবা দেওয়া।

এ বিষয়ে প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত পরিকল্পনা কমিশনের সাবেক ভৌত অবকাঠামো বিভাগের সিনিয়র সদস্য শামীমা নার্গীস বলেন, ‘প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে ওয়েস্টার্ন ইকনোমিক করিডোরের ২৬০ কিলোমিটারের মধ্যে ঝিনাইদহ-যশোর অংশের ৪৮ দশমিক ৫০ কিলোমিটার সার্ভিস লেনসহ ৬ লেনে উন্নীত করা হবে।

পরবর্তীতে ধাপে ধাপে অবশিষ্ট অংশগুলো উন্নয়ন সহজ হবে। এছাড়া দেশের উত্তর পশ্চিমাঞ্চলের সঙ্গে বেনাপোল, ভোমড়া স্থলবন্দর ও মোংলা সমুদ্রবন্দর এবং এশিয়ান হাইওয়ে, সার্ক হাইওয়ে করিডোর, বিমসটেক রোড করিডোর ও সাউথ এশিয়ান সাব-রিজিওনাল ইকনোমিক কো-অপারেশন (সাসেক) রোড করিডোরের সঙ্গে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নসহ প্রকল্প এলাকার আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন হবে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

দিল্লির বিক্ষোভস্থলে বিশৃঙ্খলায় পুলিশের টিয়ালশেল নিক্ষেপ ও লাঠিচার্জ

ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করা...

নজরদারির ঘাটতিতে সুন্দরবনে দস্যুতা বেড়েছে: পরিবেশ প্রতিমন্ত্রী

ঠিকমতো নজর দিতে না পারায় সুন্দরবনের দস্যুতা বেড়েছে বলে মন্তব্য করেছেন বন, পরি...

হাম রোগের সর্বশেষ প্রতিবেদন

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকা...

সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, জুলাই গ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা