জাতীয়

প্রশিক্ষণের নামে  সরকারি কর্মকর্তাদের বিদেশ সফর বন্ধ

নিজস্ব প্রতিবেদক : ভ্রমণ ব্যয় কমাতে প্রশিক্ষণের নামে বিদেশ যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করতে যাচ্ছে সরকার। মহামারি করোনাভাইরাসের কারনে অপ্রয়োজনীয় ব্যয় কমাতে নানা পদক্ষেপ নিয়েছে সরকার। সুনির্দিষ্টভাবে ডিপিপিতে উল্লেখ করার নির্দেশনা দিয়েছে পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রকল্প মূল্যায়ন কমিটি।

সাম্প্রতিক সময়ে সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ নিয়ে তীব্র সমালোচনার পর এমন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এখন থেকে যে কোনও উন্নয়ন প্রকল্পের বাস্তব অভিজ্ঞতা অর্জনে বিদেশে যেতে হলে সেই প্রকল্পের প্রকল্প উন্নয়ন প্রস্তাবের বিষয় (ডিপিপি) সুনির্দিষ্টভাবে উল্লেখ করতে হবে। এমনকি বিদেশ ভ্রমণ সংক্রান্ত সম্ভাব্য খরচ, সম্ভাব্য দেশের নামও ডিপিপিতে উল্লেখ করতে হবে।

পরিকল্পনা কমিশন সূত্রে এসব তথ্য জানা গেছে। গত ১০ অক্টোবর প্রকল্প মূল্যায়ন কমিটির পাঠানো এক চিঠিতে এসব নির্দেশনা দেওয়া হয়েছে।

করোনা মহামারীর কারনে সরকারের আয় কমেছে আশঙ্কাজনক হারে। গত অর্থবছরের রাজস্ব ঘাটতি নিয়ে শুরু হয় নতুন অর্থ বছর। এ ঘাটতি প্রায় প্রতি মাসেই বাড়ছে। ফলে ব্যয় সংকোচন নীতি অনুসরণ করছে সরকার। আয়-ব্যয়ের ভারসাম্য ঠিক রাখতে চলতি অর্থবছরের শুরুতে করোনা সম্পর্কিত জরুরি ব্যতীত অন্যসব উন্নয়ন প্রকল্পের অর্থছাড় বন্ধ রাখা হয়।

যদিও পরবর্তী সময়ে তা শিথিল করা হয়। তবে ব্যয় সংকোচন নীতি থেকে বেরিয়ে আসেনি সরকার। গত ১৭ সেপ্টেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাকাশ অবলোকন কেন্দ্র নির্মাণ শীর্ষক একটি প্রস্তাব পরিকল্পনা কমিশনে পাঠিয়েছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়। সেই প্রস্তাবেও বৈদেশিক প্রশিক্ষণের জন্য নির্দিষ্ট অঙ্কের ব্যয় পরিকল্পনা করা হয়।

অবশ্য প্রকল্প মূল্যায়ন কমিটি বলেছে, প্রয়োজন না হলে তা বাদ দিতে হবে। এমনকি প্রয়োজন হলেও সেখানে প্রশিক্ষণ ও ভ্রমণ ব্যয় যৌক্তিকভাবে হ্রাস করতে হবে। বৈদেশিক ভ্রমণ ব্যয় কমাতে প্রশিক্ষণের দেশ, বিষয় ও প্রশিক্ষণার্থীদের বিবরণ সুস্পষ্ট ও সুনির্দিষ্টভাবে প্রকল্প উন্নয়ন পরিকল্পনায় (ডিপিপি) উল্লেখ করার নির্দেশনা দিয়েছে প্রকল্প মূল্যায়ন কমিটি।

পুকুর খনন, খিচুড়ি রান্না শেখা, ছাগল পালন, ধান চাষসহ বিভিন্ন রকম হাস্যকর বিষয়ে সরকারি কর্মকর্তাদের যখন তখন বিদেশ সফরের ব্যাপারে গণমাধ্যমে খবর প্রকাশ হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংশ্লিষ্টদের সতর্ক করেন। গত ১১ ডিসেম্বর একনেক সভায় তিনি বৈদেশিক প্রশিক্ষণ ব্যয় কমানোর বিষয়ে নির্দেশনা দেন।

সে সময় বিরক্তি প্রকাশ করে তিনি বলেন, সব ধরনের প্রকল্পে বিদেশ ভ্রমণ বা অভিজ্ঞতা অর্জনের প্রয়োজন পড়ে না। পরিকল্পনা কমিশন মনে করে, যেসব উন্নয়ন প্রকল্পের কাজের অভিজ্ঞতা অর্জনের জন্য বিদেশে যাওয়ার দরকার নেই, সেসব প্রকল্পের ডিপিপি থেকে বিদেশ ভ্রমণ বাদ দিতে হবে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

নরসিংদীর বড় বাজারে প্রকাশ্যে বাজির রমরমা বেচাকেনা

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নরসিংদীর ঐতিহ্যবাহী বড় বাজারে প্রকাশ্যে চড়া দামে...

দানা বাঁধছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে ইতোমধ্...

ফিটনেসবিহীন বাস বন্ধ ও নিরাপদ সড়কের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

মানিকগঞ্জের সাটুরিয়ায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন...

সবজি আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু, মেয়ে আহত

নোয়াখালীর সেনবাগে বাড়ির পাশের খেত থেকে সবজি আনতে গ...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা