তৃতীয় টেস্টে স্বরাষ্ট্রমন্ত্রীর করোনা নেগেটিভ
জাতীয়

তৃতীয় টেস্টে স্বরাষ্ট্রমন্ত্রীর করোনা নেগেটিভ

নিজস্ব প্রতিবেদক : প্রথমবার সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) করোনা পরীক্ষায় পজিটিভ, পরে রাজারবাগ পুলিশ হাসপাতালে পরীক্ষা করলে ফল আসে নেগেটিভ।

সোমবার (১৬ নভেম্বর) আবারও পরীক্ষা করিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তৃতীয়বারের টেস্টে রিপোর্টি নেগেটিভ এসেছে। এ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী তিনবার করোনার টেস্ট করিয়েছেন।

সোমবার রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ আপু তৃতীয় দফায় পরীক্ষার ফল নেগেটিভ হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, স্যার আজ আবার করোনা পরীক্ষা করিয়েছেন। ধানমন্ডির ডিএমএফআর মলিকুলার ল্যাব ও ডায়াগনস্টিকে নমুনা দিয়েছিলেন। পরীক্ষায় ফল নেগেটিভ এসেছে। তিনি শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ আছেন।

এর আগে শনিবার রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) করোনা পরীক্ষার নমুনা দেন স্বরাষ্ট্রমন্ত্রী ও মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীন। পরীক্ষায় দুজনেরই ফলাফল কোভিড-১৯ পজিটিভ আসে।

আরও নিশ্চিত হতে গতকাল রোববার রাজারবাগ পুলিশ লাইন্স হাসপাতালে দুজনেই আবার নমুনা দেন। সন্ধ্যায় পরীক্ষার ফলাফল পাওয়া যায়, তাতে দুজনই নেগেটিভ হন। তবে তাদের কোনও শারীরিক জটিলতা ছিল না।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

দুদকের মামলায় চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

ফরিদপুরের বিশেষ জজ আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় ইস...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখায় এক গ্রাহক...

মালয়েশিয়ায় গ্রেফতার ৩২ বাংলাদেশি

মালয়েশিয়ার জোহর রাজ্যে পরিচালিত যৌথ অভিবাসনবিরোধী...

৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

দেশের কয়েকটি অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে সাত অঞ...

মাদারীপুরে খাল খনন কার্যক্রম পরিদর্শনে এমপি জাহান্দার

মাদারীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শামসুন্নাহার হাই স্কুল-সংলগ্ন দীর্ঘদিনের অ...

খানা-খন্দে ভরপুর মাদারীপুর-শরীয়তপুর মহাসড়ক 

সড়কটি কয়েক মাসের মধ্যেই সড়কের বিভন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও...

পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তার বাধ্যতামূলক অবসর 

বাংলাদেশ পুলিশের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।...

শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ জনতা পার্টির

ভারতে পুলিশি সহিংসতার শিকার মানুষের প্রতি সংহতি জানিয়ে দেশব্যাপী বিক্ষোভ কর্ম...

বৃষ্টির প্রভাবে মনোহরদীর বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী

টানা বৃষ্টির প্রভাবে নরসিংদীর মনোহরদী উপজেলার কাঁচা বাজারের সবজি সরবরাহ উল্লে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা