জাতীয়

রাজধানীতে শৃঙ্খলা আনতে ৪২ রুটে ৬ রঙের বাস

নিজস্ব প্রতিবেদক : রাজধানীতে গণপরিবহনে শৃঙ্খলা আনতে ৪২ রুটে ৬ রঙের বাস চলাচল করার বিষয়টি নিয়ে একটি রিপোর্ট পেশ করেছেন পরামর্শক প্রতিষ্ঠান বাস রুট রেশনালাইজেশন কমিটির কাছে। এতে ঢাকার বাহিরের বাস রাজধানীতে প্রবেশের ক্ষেত্রে থাকবে নিষেধাজ্ঞা। এজন্য রাজধানীর আশপাশে গড়ে তোলা হবে ১০টি টার্মিনাল।

এ বিষয়ে বাস রুট রেশনালাইজেশন কমিটির বর্তমান আহ্বায়ক ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, ‘বাস রুট রেশনালাইজেশন কমিটির কাছে একটি প্রাথমিক প্রতিবেদন দিয়েছে। সেই রিপোর্ট আমরা পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা করেছি।

বর্তমানে ঢাকা শহরে ২৯১টি রুটে ২ হাজার ৫০০ মালিকের বাস চলাচল করছে। সেগুলোকে সন্নিবেশ করে ৪২টি রুট ও ২২টি কোম্পানি করার প্রাথমিক প্রস্তাব করা হয়েছে। এই প্রস্তাব বাস্তবায়িত হলে বর্তমান বাসমালিকেরা কোম্পানিগুলোর শেয়ারহোল্ডার হবেন।

পরামর্শক প্রতিষ্ঠানের সুপারিশে বর্তমানে চলাচলকারী ২ হাজার ৫০০ কোম্পানির পরিবর্তে ২২টি কোম্পানির মাধ্যমে ৯ হাজার ২৭টি বাস পরিচালিত হওয়ার কথা বলা হয়। এর মধ্যে ৬ হাজার ৪৫৭টি বাস ও ২ হাজার ২৭০টি মিনিবাস থাকবে। ৩ হাজার ৭৬১টি সম্পূর্ণ নতুন বাস রাখা হবে।

কোম্পানিতে গণপরিবহন মালিকরা শেয়ারহোল্ডার হিসেবে থাকবেন। পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য প্রতিটি কোম্পানিতে ৫০০টিরও কম গণপরিবহন রাখা হবে। কোম্পানিগুলোকে আইনের মাধ্যমে নিয়ন্ত্রণের জন্য কর্তৃপক্ষ গঠনের সুপারিশ করা হয়েছে। ৫ বছরের বেশি পুরোনো বাস রাখা হবে না।

এছাড়া বাস রুট রেশনালাইজেশনের জন্য জেলা পর্যায়ের কোনো বাস রাজধানীতে প্রবেশ করতে দেওয়া হবে না। এজন্য রাজধানীর প্রবেশমুখগুলোতে পর্যাপ্ত টার্মিনাল ও নিরাপদ পরিবহনব্যবস্থা নিশ্চিত করা হবে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা