জাতীয়

‘বিনিয়োগকারীদের সব সুবিধা দেয়া হবে’

নিজস্ব প্রতিবেদক : সদরঘাট নদী বন্দরসহ অন্যান্য বন্দরগুলোকে সংস্কার ও আধুনিক যুগোপযোগী করে যাত্রীসেবার মান বৃদ্ধিতে বেসরকারি খাতকে এগিয়ে এসে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাজধানীর সদরঘাট এলাকায় ওয়াটার বাস সার্ভিস পরিচালনা ও যাত্রীসেবা কার্যক্রমে অংশ নেয়ার সময় প্রতিমন্ত্রী এ কথা বলেন। তিনি জানান, এ খাতে বেসরকারি বিনিয়োগকারীদের উৎসাহিত করতে সরকারের পক্ষ থেকে সবধরনের সুযোগ-সুবিধা দেয়া হবে।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, “বেসরকারি খাতে যেসব উদ্যোক্তা রয়েছেন, তাদেরও আমরা আহ্বান জানাই। যাত্রীসেবার মান বৃদ্ধি করতে এই খাতের অন্য যে কোন বিভাগে কেউ যদি বিনিয়োগ করতে চান, তাহলে আমরা তাদের স্বাগত জানাবো।”

সদরঘাটে ওয়াটার বাস চালু করা প্রসঙ্গে তিনি বলেন, “এটাকে আরও উন্নত করার চেষ্টা করছি। বেসরকারি খাতে যারা আছেন, তাদেরও আমরা উৎসাহিত করব। আমরা চাই, সর্বক্ষেত্রে বিনিয়োগ আসুক। এক সময় স্টিমার ছিল আমাদের সবচেয়ে বিলাসবহুল। এখন স্টিমার থেকেও বিলাসবহুল যাত্রীসেবা রয়েছে। সবকিছু বেসরকারি উদ্যোগের কারণেই সম্ভব হয়েছে। আমরা চাই, বাংলাদেশে বেসরকারি পর্যায়ের বিনিয়োগ আরও বিস্তার লাভ করুক। এ জন্য সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব সুযোগ-সুবিধা দেয়া হবে।”

সান নিউজ/এসএ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা