জাতীয়

সাজাপ্রাপ্ত আসামিকে পরিবারের সঙ্গে থাকার অনুমতি হাইকোর্টের

নিজস্ব প্রতিবেদক : মাদক মামলায় ৫ বছরের কারাদণ্ড প্রাপ্ত আসামিকে নিয়ে এক যুগান্তকারী রায় দিয়েছে হাইকোর্ট। আসামি মতি মাতবরকে জেলে না রেখে পরিবারের সঙ্গে থাকার রায় দেওয়া হয়।

আদালতের রায়ে আসামি মতি মাতবরকে পরিবারের সঙ্গে থাকতে কয়েকটি শর্ত বেধে দেয়া হয়। সেগুলো হলো- ৭৫ বছরের বৃদ্ধ মায়ের যত্ন নিতে হবে, ছেলে-মেয়েদের লেখাপড়া চালিয়ে নিতে হবে, প্রাপ্ত বয়সের আগে মেয়েকে বিয়ে দেওয়া যাবে না। এসব শর্ত না মানলে তাকে ফের কারাগারে যেতে হবে।

আসামির করা রিভিশনের শুনানি নিয়ে রোববার (০৮ নভেম্বর) বিচারপতি জাফর আহমেদের একক হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। প্রবেশন আইনের অধীনে হাইকোর্ট বিভাগে এটিই প্রথম ও ঐতিহাসিক রায় বলে জানিয়েছেন আইনজীবীরা।

এছাড়া রায়ে আসামি মতি মাতবরকে দেড় বছর ধরে প্রবেশন অফিসারের অধীনে থাকার নির্দেশ দেন আদালত। ২০১৫ সালের ২৩ নভেম্বর ঢাকার কোতোয়ালি থানায় মতি মাতবরের বিরুদ্ধে একটি মাদক আইনে মামলা হয়। মতির কাছ থেকে ৪১১ পিস ইয়াবা উদ্ধারের অভিযোগে এই মামলা হয়।

এরপর ২০১৭ সালের ৮ জানুয়ারি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে হাকিম আদালত তাকে ৫ বছর সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেন। ২০ মাস কারাভোগের পর হাইকোর্টে জামিন আবেদন করেন মতি।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা