জাতীয়

অল্পের জন্য রক্ষা পেলো খিলগাঁওয়ের মুরগিপট্টি

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর খিলগাঁও এলাকায় তালতলা মার্কেটের পেছনে মুরগিপট্টিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দিনগত রাত ৪টা ৪৫মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

এর আগে রাত ৪টা ২০মিনিটে মুরগির একটি পাইকারি দোকানে এ আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিন ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করেন।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার কামরুল এ তথ্য জানান। ঘটনাস্থল থেকে জানা গেছে, ফায়ার সার্ভিস আগুন নেভাতে শুরু করার পর রাত ৪টা ৪৫ মিনিটের দিকে আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আসে। তবে দোকানটি পুরোপুরি পুড়ে গেছে। এদিকে চারপাশে দমবন্ধ করা ধোঁয়া ছড়িয়ে পড়ছে।

পাশের বহুতল আবাসিক ভবনগুলো আগুনের ভয়াবহতা থেকে রক্ষা পেয়েছে। ঘটনাস্থলের উল্টো পাশেই ছিল মসজিদ ও মাদ্রাসা সবই রক্ষা পেয়েছে। কেউ হতাহত হয়নি। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। শেষ সময়ে ফায়ার সার্ভিসের আরো একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে। যাতে করে কোনোভাবেই আগুন আর না ছড়াতে পারে।

ঘটনাস্থলের পাশের একটি দোকানে গ্যাস সিলিন্ডার রয়েছে জানা গেছে। একদিকে যেমন থেমে থেমে আগুন জ্বলতে দেখা যাচ্ছে অন্যদিকে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালাচ্ছে ফায়ার সার্ভিস।

স্থানীয়রা জানান, রাবার বা কেমিক্যাল পোড়া গন্ধ পাওয়া যাচ্ছে। পোড়া আগুনের উৎকট গন্ধে আশে-পাশে স্থানীয় বাসিন্দাদের টেকা দায়।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা