জাতীয়

নবনির্মিত শেখ হা‌সিনা সেনানিবাসে পতাকা উত্তোলন

নিজস্ব প্রতিবেদক,বরিশাল : বরিশালে শেখ হা‌সিনা সেনানিবাসের নব প্রতি‌ষ্ঠিত ৩টি বিগ্রেড এবং ৫টি ইউনিটে পতাকা উত্তোলন করা হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) সকাল ১০টা ৩৫ মিনিটে সেনা প্রধান জেনারেল আজিজ আহ‌মেদ প্রধানমন্ত্রীর প‌ক্ষে পতাকা উত্তোলন ক‌রেন। এরপর ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তব্য রাখেন।

নতুন ব্রি‌গেডগু‌লো হ‌লো— সদরদপ্তর ৭ স্বতন্ত্র এডিএ ব্রি‌গেড, প্যারা কমা‌ন্ডো ব্রি‌গেড, সদরদপ্তর ২৮ পদা‌তিক ব্রি‌গেড। ইউনি‌টগুলো হ‌লো— ৪৯ ফিল্ড রে‌জি‌মেন্ট আর্টিলারি, ১২ সিগন্যাল ব্যাটা‌লিয়ান, ৬৬ ইস্ট বেঙ্গল, ৪৩ বীর এবং ৪০ এস্টি ব্যাটা‌লিয়ান। উক্ত অনুষ্ঠানে শেখ হা‌সিনা সেনানিবাসের জিওসি মেজর জেনারেল আবুল কালাম মো. জিয়াউর রহমানসহ সেনাবা‌হিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপ‌স্থিত ছি‌লেন।

২০১৮ সালে ৮ ফেব্রুয়ারি সপ্তম পদা‌তিক ডি‌ভিশনের পতাকা উত্তোলন করে এ সেনা‌নিবা‌স উদ্বোধন ক‌রেন প্রধানমন্ত্রী। ২০১৭ সালে ১৪ নভেম্বর একনেকে এ সেনানিবাসের প্রকল্প অনুমোদন। এর নির্মাণ ব্যয় ১ হাজার ৬৯৯ কো‌টি টাকা। এর আয়তন ১ হাজার ৫৩২ একর।

ব‌রিশাল ও পটুয়াখালীর সীমান্তবর্তী পায়রা নদীর তীরে এ সেনা‌নিবাস প্রতি‌ষ্ঠিত হয়। ফোর্সেস গোল ২০৩০ এর অংশ হিসেবে দ‌ক্ষিণাঞ্চ‌লে নিরাপত্তা নি‌শ্চিত করতে ও সেনাবা‌হিনীর সক্ষমতা বাড়াতে এ সেনা‌নিবাস প্রতি‌ষ্ঠা করা হয়েছে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা