জাতীয়

রোহিঙ্গাদের মানবিক সহায়তার জন্য ৯৬ মিলিয়ন ইউরো দেবে ইইউ

নিজস্ব প্রতিবেদক : মিয়ানমার সেনাবাহিনী কর্তৃক নির্যাতনের শিকার হয়ে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুত রোহিঙ্গা শরণার্থীদের ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে ৯৬ মিলিয়ন ইউরো সহায়তার ঘোষণা দেওয়া হয়েছে। রোহিঙ্গা শরণার্থীদের জরুরি মানবিক সহায়তা হিসেবে এ অর্থ দেবে ইইউ।

রোববার (২৫ অক্টোবর) ঢাকার ইইউ অফিস থেকে এ তথ্য জানানো হয়। এতে উল্লেখ করা হয়, রোহিঙ্গাদের মানবিক সহায়তা হিসেবে ২০২০ সালে ৯৬ মিলিয়ন ইউরো সহায়তা দেবে ইইউ। সংকট ব্যবস্থাপনা বিষয়ক ইউরোপীয় কমিশনার জ্যানেন লেনার্সিক এ অর্থ সহায়তার ঘোষণা দেন।

রোহিঙ্গাদের সহায়তার বিষয়ে জ্যানেন লেনার্সিক বলেছেন,আমরা মানবিক ও উন্নয়ন কার্যক্রম এবং স্থিতিশীলতার জন্য আরও বেশি সহায়তার আহ্বান নিয়ে এগিয়ে যেতে অঙ্গীকারবদ্ধ। রোহিঙ্গা শরণার্থীদের জন্য স্বেচ্ছামূলক, নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবাসনের সুযোগ সৃষ্টির মাধ্যমে টেকসই সমাধানে পৌঁছাতে আন্তর্জাতিক সম্প্রদায় তাদের সম্মিলিত প্রচেষ্টাকে আরও জোরদার করা আবশ্যক।

রোহিঙ্গা শরণার্থীদের জরুরি মানবিক সহায়তার জন্য গত ২২ অক্টোবর আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়। রোহিঙ্গা শরণার্থী ও আশ্রয়দানকারী দেশগুলোর জন্য সহায়তা উৎসাহিত করতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা যৌথভাবে দাতা সংস্থাসমূহের অংশগ্রহণে এ সম্মেলনের আয়োজন করে। এতে রোহিঙ্গাদের জন্য ৬০০ মিলিয়ন মার্কিন ডলার সহায়তার প্রতিশ্রুতি দেওয়া হয়।

সান নিউজ/এসএ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা