জাতীয়
বিশ্বব্যাংকের প্রতিবেদন

সড়ক দুর্ঘটনায় বছরে ক্ষতি ৬৬ হাজার কোটি টাকা

বাংলাদেশে প্রতি বছরই সড়ক দুর্ঘটনায় নিহত হয় হাজার হাজার মানুষ। কোনভাবেই নিয়ন্ত্রণে যাচ্ছে না সড়ক দুর্ঘটনা। নিরাপদ সড়ক চাই এর হিসেবে ২০১৯ সালে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে ৫ হাজার ২২৭ জন । আহত হয়েছেন ৬ হাজার ৯৫৩ জন। ২০১৮ সালের চেয়ে নিহতের সংখ্যা ৭৮৮ জন বেশি। শুধু মানুষ মারা যাচ্ছে না, ক্ষতি হচ্ছে বিপুল পরিমাণ অর্থ।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয় থেকে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট হার্টউইগ স্কেফার জানিয়েছেন, সড়ক দুর্ঘটনার কারণে প্রতি বছর জিডিপির তিন থেকে পাঁচ শতাংশ ক্ষতি হচ্ছে বাংলাদেশের। সড়ক দুর্ঘটনা এখন শুধু মানবিক নয়, অর্থনৈতিক সমস্যা হয়েও দাঁড়িয়েছে।

বিশ্বব্যাংক আরও বলছে, সড়ক দুর্ঘটনা কমিয়ে আনতে ও সড়ক ব্যবস্থা নিরাপদ করতে আগামী দশকে বাংলাদেশকে বিনিয়োগ করতে হবে প্রায় ৭৮০ কোটি মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমান প্রায় ৬৬ হাজার তিনশ কোটি টাকা।

বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের মুখপাত্র মেহরিন-এ-মাহবুব স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশে বছরে সড়ক দুর্ঘটনা জনিত মৃত্যুহার উন্নয়নশীল দেশগুলোর মধ্যে দ্বিগুণ। বাংলাদেশে সড়ক দুর্ঘটনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় শিশু এবং কর্মক্ষম মানুষ। ২০১৭ সালে সড়ক দুর্ঘটনা শিশু মৃত্যুতে বাংলাদেশ বিশ্বে চতুর্থ বৃহত্তম দেশ। ১৯৯০ সালে যা ছিল নবম বৃহত্তম।

বিশ্বব্যাংক প্রতিবেদনে বলা হয়, সড়ক দুর্ঘটনা রোধে নিরাপদ সড়কে অবকাঠামোগত নকশায় নতুনভাবে দৃষ্টি দিতে হবে। যাতে করে মানুষ, প্রাণি, পথচারী, সাইকেল, রিকশা, মোটরসাইকেল, মোটরযুক্ত তিন চাকার গাড়ি, বাস, ট্রাক, কৃষি যানবাহনসহ সব ধরনের যানবাহন নিরাপদে চলাচল করতে পারে।

প্রতিবেদনে আঞ্চলিক বাণিজ্য করিডোরগুলিতে দৃষ্টি দেয়ার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করা হয়। সারাদেশের সড়ক ব্যবহারকারী পথচারী, প্রাণি এবং সব ধরনের যানবাহন চলাচলে পর্যাপ্ত কোনো সড়ক সুবিধা নেই। টেকসই সড়ক সুরক্ষা কর্মসূচিতে বিনিয়োগের দীর্ঘস্থায়ী করতে হবে বাংলাদেশেকে। তা না হলে বাংলাদেশে সড়ক দুর্ঘটনা কমানো যাবে না। সড়কে মৃত্যুহার বাড়তেই থাকবে।

বিজ্ঞপ্তিতে পরামর্শ দেয়া হয়, এখনই সড়ক নিরাপত্তায় বেশি নজর দেওয়া উচিৎ বাংলাদেশের।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে রেড ক্রিসেন্টের বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ কর্মসূচি

‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে স...

নোয়াখালীতে পিকআপের সঙ্গে সংঘর্ষে অটোচালকের মৃত্যু

নোয়াখালীর কবিরহাট উপজেলায় মাছবাহী পিকআপ ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশা...

ইসিতে আয়-ব্যয়ের হিসাব দিল ৩৮ দল

নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন কমিশনে (ইসি) বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছ...

নোয়াখালীতে পুকুর থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় পুকুর থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের (৩৫) মরদেহ উদ্ধার...

মাদারীপুরের শিবচরে  তীব্র লোডশেডিং  : বিপর্যস্ত জনজীবন

মাদারীপুরের শিবচর উপজেলায় তীব্র লোডশেডিং জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। অপরদিকে...

৫ আগস্ট উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানে বিশেষ কর্মসূচি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আগামী ৫ আগস্ট দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে বিশে...

নোয়াখালীতে ডাকাতির ৩ দিন পর ৪ ডাকাত গ্রেপ্তার

নোয়াখালীর সদর উপজেলার শ্রীপুরে ব্যবসায়ীর বাড়িতে সংঘটিত সংঘবদ্ধ ডাকাতির ঘটনায়...

কোরিয়ানদের মতো ঝকঝকে ত্বক পেতে নানা উপায়

কোরিয়ানদের কায়দায় ত্বকের পরিচর্যা করার নানা পদ্ধতি এখন খুবই জনপ্রিয় হয়েছে। কো...

গাজা যুদ্ধবিরতি পরিকল্পনা, যুক্তরাষ্ট্রকে আপত্তি জানাল ইসরাইল 

গাজা যুদ্ধের অবসান ঘটাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত নতু...

প্রশ্নবিদ্ধ ফ্রান্সের ১৯৯৮ বিশ্বকাপ জয়

১৯৯৮ সালের ফিফা বিশ্বকাপ জয়ের আগে ফ্রান্স জাতীয় দলের জন্য আকস্মিক ডোপিং-বিরোধ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা