পূজায় মমতাকে শেখ হাসিনার উপহার
জাতীয়

পূজায় মমতাকে শেখ হাসিনার উপহার

নিজস্ব প্রতিবেদক :

হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেচ্ছা ও উপহারসামগ্রী পাঠিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।

রোববার (১৮ অক্টোবর) দুপুরে বেনাপোল চেকপোস্ট দিয়ে প্রধানমন্ত্রীর এই উপহার সামগ্রী ভারতে পাঠানো হয়।

কলকাতায় নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনের উপ হাইকমিশনার তৌফিক হাসান রোববার সন্ধ্যায় উপহার সামগ্রী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কার্যালয়ে ‘নবান্ন’ পৌঁছে দেন।

বেনাপোলের সিএ-এফ এজেন্ট প্রতিনিধি মোস্তাফিজুর রহমান রুবেল জানান, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে পাঠানো উপহারসামগ্রী বেলা ১২টার দিকে বেনাপোল চেকপোস্ট থেকে নিয়ে তিনি ওপারে পেট্রাপোল চেকপোস্টে পৌঁছে দেন।

কলকাতায় নিযুক্ত বাংলাদেশি উপ হাইকমিশনের ডেপুটি কমিশনার বিএম জামাল হোসেন (পলিটিক্যাল) স্থানীয় সাংবাদিকদের জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাঠানো উপহারসামগ্রী সন্ধ্যায় কলকাতা পৌঁছানোর পর সেটা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর দফতরে পৌঁছে দেওয়া হয়েছে।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

বোয়ালমারীতে সন্ত্রাসবিরোধী মামলায় আ. লীগ নেতা ফারুক হোসেন গ্রেপ্তার 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও ঘোষপুর ইউনিয়ন পর...

মুন্সীগঞ্জে রাত ৮টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধের নির্দেশ

জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি দেখা দেওয়ায় মুন্সীগঞ্জে বিদ্যুৎ স...

পল্লবীতে ‘ল্যাংড়া’ রুবেলসহ গ্রেপ্তার পাঁচ

রাজধানীর পল্লবীতে মাদক বিক্রির ১৫ লাখ টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে গুলি করে হত...

বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম

মধ্যপ্রাচ্যে জাহাজ চলাচল নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হওয়ায় বিশ্ববাজারে আবারও...

মালয়েশিয়ার রাজকন্যা বিয়ে করলেন রেসিং ড্রাইভারকে

মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপে শিরোপা জিততে চান মিলার

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে নানা সাফল্য পেলেও দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো আইসিস...

চাঁদা না দেওয়ায় বাবা-ছেলেসহ তিনজনকে মারধর, হত্যার হুমকির অভিযোগ

সাভারের আশুলিয়ায় চাঁদা না দেওয়ায় ডেইরি ফার্মের ভেতরে ঢুকে এক ব্যক্তি ও তাঁর দ...

গ্যাস সংকটে ১৬ মাস ধরে বন্ধ আশুগঞ্জ সার কারখানা

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে গ্যাস সংকটের কারণে টানা ১৬ মাস ধরে বন্ধ রয়েছে দেশের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা