জাতীয়

বাংলার মাটিতেই নির্বাচন কমিশনারের ফাঁসি হবে : সোহেল

নিজস্ব প্রতিবেদক : বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল বলেছেন, জনগণের ভোটের অধিকার হরণ করে দিনের ভোট রাতে করার কারণে আজ হোক কাল হোক এই নির্বাচন কমিশনারের ফাঁসি হবে বাংলার মাটিতে। ঢাকা-৫ আসনের উপনির্বাচনে কারচুপির অভিযোগে রোববার (১৮ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন।

সোহেল বলেন, আওয়ামী লীগের প্রার্থীকে কখনও ভোটারদের কাছে যেতে দেখিনি। তিনি শুধু এসপি ও প্রশাসনের কার্যালয় দৌড়াদৌড়ি করেছেন, কীভাবে ভোট ডাকাতি করা যায় সেই ব্যবস্থা করেছেন। বিএনপির প্রার্থী সালাহউদ্দিন আহমেদ যখন ভোটারদের দ্বারে দ্বারে ঘুরেছেন তখন আওয়ামী লীগের প্রার্থী তার সব মেধা ও বুদ্ধি দিয়ে প্রশাসনের সহযোগিতায় এবং তার গুন্ডা বাহিনীর সহযোগিতায় ভোটের ফল তার দিকে নিয়ে গেছেন।

তিনি বলেন, নির্বাচনের দিন আমি নির্বাচন পর্যবেক্ষণ করার জন্য সেই এলাকায় গিয়ে দেখি এলাকার গুন্ডাপান্ডা দিয়ে ভর্তি। ওই এলাকার শুধু ভোটাররাই নন, সাধারণ জনগণও সেদিন বাসা থেকে বের হতে পারেননি। এলাকার ভোটাররা বাসা থেকে বের হয়েই দেখতে পান তাদের বাসার সামনে ওই এলাকার সবচেয়ে বড় গুন্ডারা দাঁড়িয়ে আছে। যে কারণে এলাকার ভোটাররা ভোটকেন্দ্রে যেতে পারেননি।

তিনি আরোও বলেন, দেশে নাকি আইন হয়েছে ধর্ষণ করলে মৃত্যুদণ্ড। কিন্তু যারা দিনের ভোট রাতে করে অবৈধভাবে একটি দলকে ক্ষমতায় বসিয়েছে, যার কারণে দেশে আজ খুন রাহাজানি, আমাদের মা-বোনরা ধর্ষিত হচ্ছে তাদের বিচার কি হবে না? তাদেরও ফাঁসি হতে হবে। রাত ১২টা ১ মিনিটে নয়, দুপুর ১২টা ১ মিনিটে প্রকাশ্য দিবালোকে আজ হোক কাল হোক এই নির্বাচন কমিশনারের ফাঁসি হবে এই বাংলাদেশের মাটিতে। এই ঢাকা-৫ আসনের উপনির্বাচন বাতিল করে আবারও নির্বাচন দেয়ার দাবিও জানান তিনি।

মানববন্ধনে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান, ঢাকা-৫ আসনে বিএনপির প্রার্থী আলহাজ সালাহউদ্দিন আহমেদ ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাংগঠনিক সম্পাদক তানভীর আহমেদ রবিন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবদুল কাদের ভূঁইয়া জুয়েল, ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, মহানগর দক্ষিণ যুবদলের সাধারণ সম্পাদক গোলাম মাওলা শাহিন প্রমুখ।

সান নিউজ/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  বিদ্যুৎস্পৃষ্টে ৩ বছরের শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফারদিন (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছ...

অরিজিতের প্লেব্যাক ছাড়ার সিদ্ধান্ত অপ্রত্যাশিত নয় : আমাল মালিক

চলতি বছরের শুরুতে হিন্দি চলচ্চিত্রে প্লেব্যাক গান থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়...

সাভার ডেইরী ফার্মে বহিরাগতের হামলায় এক কর্মচারী মৃত্যুশয্যায় 

সাভার কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধখামারে (ডেইরীফার্ম) বহিরাগত এক বখাটের মারধরে...

ইরানের নিরাপত্তা কাউন্সিলের নতুন সচিব মোহসেন রেজায়ি

ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের (SNSC) নতুন সচিব হিসেবে সাবেক ইস...

যোগ্য ও ত্যাগীরাই স্থানীয় সরকার নির্বাচনে সুযোগ পাবেন: প্রধানমন্ত্রী

স্থানীয় সরকার নির্বাচনে দলের যোগ্য, ত্যাগী ও জনপ্রিয় নেতাদেরই প্রার্থী হিসেবে...

বিয়ে করলেই পাবেন ৫ লাখ, মানতে হবে যেসব শর্ত

আন্তঃজাতীয় বিয়েকে উৎসাহিত করতে আর্থিক সহায়তা দিচ্ছে ভারত সরকার। বর্ণপ্রথা ও স...

অভিবাসন দমন অভিযানে হাজার হাজার ভিসা বাতিল, মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ

অভিবাসন দমন অভিযানের অংশ হিসেবে এক লাখ ৭৫ হাজার ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র...

মোবাইল ব্যাংকিংয়ে কড়া নজরদারি, লেনদেনে মিলবে প্রেরক-গ্রহীতার তথ্য

মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস বা এমএফএসের মাধ্যমে অর্থ লেনদেনকে আরও নিরাপদ কর...

প্রিমিয়ার লিগের সবচেয়ে দামি একাদশে যারা

ক্লাবের জনপ্রিয়তা, তারকাখ্যাতি ও অর্থের ঝনঝনানিতে ইংলিশ প্রিমিয়ার লিগ বিশ্বের...

চাঁদপুরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

চাঁদপুরের শাহরাস্তিতে যাত্রীবাহী বাস ও বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা