জাতীয়

প্রতিটি শিশু এই দেশের কর্ণধার হবে : প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : আমাদের প্রত্যেকটা শিশু লেখাপড়া শিখে আগামী দিনে এই দেশের কর্ণধার হবে। সুন্দরভাবে বাঁচবে সেই লক্ষ্য নিয়েই আমরা কাজ করে যাচ্ছি বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (১৮ অক্টোবর) সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেলের ৫৭তম জন্মদিন উপলক্ষে প্রধানমন্ত্রী ভার্চুয়ালি বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়ে এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী সকালে গণভবন থেকে শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্স, ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল ও কলেজ প্রাঙ্গণ এবং বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে যুক্ত হন।

শেখ রাসেলের শৈশবের স্কুলে তার স্মৃতি ধরে রাখার জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণের জন্যও সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, রাসেল আজ আমাদের মাঝে নেই এবং ওই স্কুলের ছাত্রছাত্রী যুগ যুগ ধরে যারা পড়াশোনা করবে, অন্তত তারা এইটুকু জানবে, এই টুকু শিখবে, একটা ছোট শিশু ছিল এই স্কুলে। কিন্তু সেই শিশুটাকে বাঁচতে দেয়া হয়নি। তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। এই ধরনের ঘটনা আর না ঘটুক, সেটাই আমরা চাই।

শিশুদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, আমাদের শিশুরা দেশপ্রেমিক হবে, মানুষের মতো মানুষ হবে। মানুষের সেবা করবে এবং নিজেদেরকে উপযুক্ত নাগরিক হিসাবে গড়ে তুলবে। আধুনিক শিক্ষায় সুশিক্ষিত হবে। আমি জানি করোনাভাইরাসের কারণে স্কুল বন্ধ। এটা সত্যি যেকোনো একজন শিশুর জন্য খুব কষ্টকর। কিন্তু হয়ত এই অস্বাভাবিক অবস্থা থাকবে না। তবু আমি তাদেরকে বলবো যে মনোযোগ দিয়ে লেখাপড়া করতে হবে।

আমার একটাই লক্ষ্য যে, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব এই দেশ স্বাধীন করে দিয়ে গেছেন। ৩০ লাখ শহীদ রক্ত দিয়েছে। দুই লাখ মা-বোন যে অবদান রেখেছে, সেকথা আমাদের সবসময় মনে রাখতে হবে। অনেক রক্তের মধ্য দিয়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি। এই স্বাধীনতার সুফল প্রত্যেক মানুষের ঘরে ঘরে পৌঁছাবে।

প্রধানমন্ত্রী তার বক্তব্যের আগে শেখ রাসেলকে নিয়ে তৈরি এনিমেটেড ডকুমেন্টরি ‘বুবুর দেশ’ প্রদর্শনীর উদ্বোধন, শেখ রাসেলের জীবনীর ওপর প্রকাশিত বই ‘শেখ রাসেল আমাদের আবেগ, আমাদের ভালবাসা’ এর মোড়ক উন্মোচন ও ছবি প্রদর্শনীর উদ্বোধন; ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে শহিদ শেখ রাসেলের ‘ম্যুরাল’ উন্মোচন ও ‘শহিদ শেখ রাসেল ভবন’ উদ্বোধন; শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের কার্যক্রম সংক্রান্ত ভিডিও চিত্র অবলোকন ‘স্মৃতির পাতায় শেখ রাসেল’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন, এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের পুরস্কার বিতরণ, শিক্ষাবৃত্তি প্রদান এবং দরিদ্র ও মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে ল্যাপটপ বিতরণসহ বিভিন্ন কার্যক্রমে অংশ নেন।

শেখ রাসেল ১৯৬৪ সালের এই দিনে ধানমন্ডির ঐতিহাসিক স্মৃতি-বিজড়িত বঙ্গবন্ধু ভবনে জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘৃণ্য ঘাতকদের নির্মম বুলেট থেকে রক্ষা পাননি শিশু শেখ রাসেলও। বঙ্গবন্ধুর সঙ্গে নরপিশাচরা নির্মমভাবে তাকেও হত্যা করেছিল। ১১ বছরের ছোট রাসেল তখন ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র ছিলেন।

সান নিউজ/এসএম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  বিদ্যুৎস্পৃষ্টে ৩ বছরের শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফারদিন (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছ...

অরিজিতের প্লেব্যাক ছাড়ার সিদ্ধান্ত অপ্রত্যাশিত নয় : আমাল মালিক

চলতি বছরের শুরুতে হিন্দি চলচ্চিত্রে প্লেব্যাক গান থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়...

সাভার ডেইরী ফার্মে বহিরাগতের হামলায় এক কর্মচারী মৃত্যুশয্যায় 

সাভার কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধখামারে (ডেইরীফার্ম) বহিরাগত এক বখাটের মারধরে...

তরুণ কলাম লেখক ফোরামের আইন বিষয়ক সম্পাদক নোবিপ্রবির রেদোয়ান

‎বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের ২০২৬-২৭ কার্যবর্ষের কেন্দ্রীয় নির্বাহী...

ইরানের নিরাপত্তা কাউন্সিলের নতুন সচিব মোহসেন রেজায়ি

ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের (SNSC) নতুন সচিব হিসেবে সাবেক ইস...

আইফোনে বড় পরিবর্তন আনছে অ্যাপল!

আইফোন উন্মোচনের ২০ বছর পূর্তি উপলক্ষে বড় ধরনের পরিবর্তনের পরিকল্পনা ক...

কেন ভক্তদের কাছে ক্ষমা চাইলেন অমিতাভ বচ্চন !

বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চন সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয়। নিজের ব্লগের...

টেকসই ও জলবায়ু সহনশীল পানি ব্যবস্থাপনা গড়ার ঘোষণা পানিসম্পদ মন্ত্রীর

ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও টেকসই পানি ব্যবস্থাপনা নিশ্চিত করতে সরকার কাজ...

ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে পড়া জামায়াতের এমপি গাজী নজরুলের পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত

ব্যক্তিগত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় নৈতিক স্খলনের অভিযোগে...

অন্তঃসত্ত্বা অবস্থায় অষ্টম মাসেও শুটিংয়ে ব্যস্ত দীপিকা

সংসারে নতুন অতিথি আসার অপেক্ষার মধ্যেও কাজ থেকে নিজেকে দূরে রাখেননি বলিউড অভি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা