সারাদেশ

বিয়ের মাত্র পনেরো দিন পর সড়ক দুর্ঘটনায় ইতালি প্রবাসী নিহত

​শফিক স্বপন, মাদারীপুর

মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় তানভীর হাওলাদার (২৫) নামের এক ইতালি প্রবাসী যুবক নিহত হয়েছেন। বুধবার (২৮ অক্টোবর) রাত আটটার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের সদর উপজেলার মস্তফাপুর এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। মাত্র ১৫ দিন আগে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া এই যুবকের এমন আকস্মিক মৃত্যুতে পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

​নিহত তানভীর হাওলাদার মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের ঝিকরহাটি গ্রামের দেলোয়ার হাওলাদারের একমাত্র ছেলে।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে তানভীর মোটরসাইকেল চালিয়ে মস্তফাপুর বাসস্ট্যান্ড থেকে নিজের বাড়িতে ফিরছিলেন। তিনি ঢাকা-বরিশাল মহাসড়ক অতিক্রম করার সময় একটি দ্রুতগামী ট্রাকের সঙ্গে তার মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে নিয়ন্ত্রণ হারিয়ে তিনি বাইক থেকে মহাসড়কের ওপর ছিটকে পড়েন। এ সময় পেছন থেকে আসা ওই ট্রাকের চাকা তার ওপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

​পারিবারিক সূত্রে জানা যায়, তানভীর দীর্ঘদিন ধরে ইতালিতে প্রবাস জীবন কাটাচ্ছিলেন। সম্প্রতি ছুটি নিয়ে দেশে ফেরেন এবং মাত্র ১৫ দিন আগে পারিবারিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হন। নতুন জীবনের রঙিন স্বপ্ন দেখার কথা থাকলেও সেই আনন্দ ম্লান হয়ে গেছে এক নিমিষেই। তার আকস্মিক এই প্রয়াণে পরিবারে চলছে শোকের মাতম; স্বজনদের আহাজারিতে চারপাশের পরিবেশ ভারী হয়ে উঠেছে।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, সড়ক দুর্ঘটনায় এক প্রবাসী যুবকের মৃত্যুর খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং ঘাতক ট্রাকটিকে শনাক্তের চেষ্টা চলছে।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

পপির মায়ের স্মৃতিচারণে ওমর সানী, ‘পপির মাও আমার শাশুড়ি’

একসময়ের জনপ্রিয় ঢালিউড অভিনেত্রী সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম আর নেই। মঙ্...

ক্যারিবিয়ানদের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে টাইগাররা

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে...

ভারত ছাড়ার নোটিশে হাইকোর্টের হস্তক্ষেপে স্বস্তি পেলেন ইমরান খান

ভারত ছাড়ার নির্দেশ দিয়ে জারি করা নোটিশের বিরুদ্ধে আইনি লড়াইয়ে সাময়িক স্বস্তি...

পেনাল্টি শুটআউটে আর্সেনালকে হারিয়ে কারাবাও কাপের কোয়ার্টার ফাইনালে ৪র্থ বিভাগের দল ফ্লিটউড

চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ওঠা আর্সেনালকে হারিয়ে ক্লাবের ইতিহাসে অন্যতম স্মরণী...

নরসিংদীর পরিত্যক্ত ঘর থেকে অস্ত্র, গুলি ও মাদক উদ্ধার

নরসিংদীতে এসআরবি-১১ এর অভিযানে একটি

সিরাজদীখানে প্রাণ গেল কন্যা শিশু ও বাবার, আটক ১

মুন্সীগঞ্জের সিরাজদীখানে ছয় বছরের শিশুকন্যা তোয়াবা...

শাবানা হত্যা মামলায় চার জনের মৃত্যুদণ্ড 

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শাবানা বেগম হত্যা মামলায় চার আসামিকে মৃত্যুদণ্ডাদেশ দ...

চা বাগানগুলোতে উৎসবের আমেজ

দীর্ঘ আট বছর পর বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নির্বা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা