ছবি: সংগৃহীত
জাতীয়

দরজা খুলে যাওয়ায় ২৬ মিনিট বন্ধ মেট্রোরেল

নিজস্ব প্রতিবেদক

চলন্ত মেট্রোরেলের একটি দরজা হঠাৎ খুলে যাওয়ায় উত্তরা-মতিঝিল রুটে প্রায় ২৬ মিনিট ট্রেন চলাচল বন্ধ ছিল। যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে সাময়িকভাবে সার্ভিস বন্ধ রেখে ত্রুটি মেরামত করা হয়।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৭টা ৩৭ মিনিটে মেট্রোরেল চলাচল বন্ধ করা হয়। পরে ত্রুটি মেরামত শেষে সকাল ৮টা ৩ মিনিটে পুনরায় ট্রেন চলাচল শুরু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন এমআরটি পুলিশের (অপারেশন) পরিদর্শক মো. মহসীন শেখ।

তিনি জানান, সকালে উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিলের উদ্দেশে ছেড়ে যাওয়া একটি মেট্রোরেলের পেছনের দিকের একটি দরজা হঠাৎ খুলে যায়। বিষয়টি নজরে আসার পর যাত্রীদের নিরাপত্তার স্বার্থে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়।

পরে মেট্রোরেলের যান্ত্রিক ত্রুটি মেরামত করা হলে নির্ধারিত রুটে আবারও ট্রেন চলাচল শুরু হয়। বর্তমানে উত্তরা-মতিঝিল রুটে মেট্রোরেল সার্ভিস স্বাভাবিক রয়েছে।

সান নিউজ/ রাব্বি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

মা হারালেন রানি মুখার্জি

মাকে হারালেন বলিউড অভিনেত্রী রানি মুখার্জি। মঙ্গলবার দুপুরে মারা গেছেন তার মা...

স্কালোনির নতুন চুক্তি নিয়ে আর্জেন্টিনায় আলোচনা

অভূতপূর্ব সাফল্যের পরও নিজের ভবিষ্যৎ নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি আর্জ...

জ্যাকসের ঘূর্ণিতে শ্রীলঙ্কাকে হারাল ইংল্যান্ড

টি-টোয়েন্টি সিরিজের পর ওয়ানডেতেও ইংল্যান্ডের দাপট দেখার আশঙ্কা ছিল। তবে সিরিজ...

পাকিস্তানের প্রধানমন্ত্রীকে ‘অসাধারণ মানুষ’ বললেন ট্রাম্প

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে নিজের ভাষণে আবারও আটটি যুদ্ধ বন্ধ করার দাবি...

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি চাইলেন এরদোয়ান

জাতিসংঘের সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে দেওয়া ভাষণে ফিলিস্তিন রাষ্ট্রকে ব্য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা