ছবি: সংগৃহীত
জাতীয়

আশ্বাসের পর বেড়েছে গ্যাস সরবরাহ: মাহদী আমিন

নিজস্ব প্রতিবেদক

ব্যবসায়ী ও সংবাদমাধ্যমের প্রতিনিধিদের গ্যাস সরবরাহ নিয়ে প্রধানমন্ত্রীর দেওয়া আশ্বাসের পর গ্যাসের সরবরাহ বেড়েছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র ড. মাহদী আমিন।

বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘করবী’ হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।

ড. মাহদী আমিন বলেন, শিল্প-কারখানাগুলো সচল রাখা এবং দেশের অগ্রযাত্রা অব্যাহত রাখাই প্রধানমন্ত্রীর মূল উদ্দেশ্য।

তিনি বলেন, সম্প্রতি দেশের প্রধান ব্যবসা ও শিল্প সংগঠনের শীর্ষ ২১ নেতার পাশাপাশি গণমাধ্যমের একাংশের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী। সেখানে গ্যাস সরবরাহের সংকট দ্রুত কাটিয়ে পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে ফিরিয়ে আনতে সর্বোচ্চ উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন তিনি।

মাহদী আমিন বলেন, ‘অত্যন্ত স্বল্প সময়ের মধ্যেই প্রধানমন্ত্রীর আশ্বাস বাস্তবায়ন শুরু হয়েছে। গ্যাসের সরবরাহ অনেকটাই বেড়েছে। গ্যাস সরবরাহে যে দৃশ্যমান উন্নতি দেখা গেছে, সামনের দিনগুলোতেও এ ইতিবাচক ধারা অব্যাহত থাকবে।’

সরকারের গত এক মাসের বিভিন্ন কার্যক্রম তুলে ধরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, এসব উদ্যোগ শুধু একটি নির্দিষ্ট সময়ের সাফল্য নয়; বরং একটি সমৃদ্ধ ও মেধাভিত্তিক বাংলাদেশ গড়ার অঙ্গীকারের অংশ।

তিনি বলেন, প্রচলিত শাসনব্যবস্থার সীমাবদ্ধতা কাটিয়ে সাধারণ মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া, আইনের শাসন প্রতিষ্ঠা এবং রাষ্ট্রের প্রতিটি স্তরে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে সরকার কাজ করছে। এসব উদ্যোগ আন্তর্জাতিক পরিমণ্ডলেও প্রশংসিত হচ্ছে বলে দাবি করেন তিনি।

বিনিয়োগের ক্ষেত্রে বাংলাদেশকে স্থিতিশীল রাষ্ট্র হিসেবে উল্লেখ করে মাহদী আমিন বলেন, মূল্যস্ফীতিও ইতিবাচক ধারায় রয়েছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমেছে। বিশ্বের অনেক দেশ এমনকি পার্শ্ববর্তী কয়েকটি দেশের তুলনায় বাংলাদেশে ডিজেলের দামও কম বলে দাবি করেন তিনি।

সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে তিনি বলেন, ষষ্ঠ শ্রেণি পর্যন্ত কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হয়েছে। একই সঙ্গে কক্সবাজারে ব্লু ইকোনমি নিয়ে গবেষণার জন্য একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে।

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছাদবাগান কর্মসূচি নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, সরকারি আর্থিক সুবিধার ক্ষেত্রে সর্বনিম্ন ২০ হাজার থেকে সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা পে-স্কেল বাস্তবায়ন করা হয়েছে। সম্পত্তির উত্তরাধিকার আইনও করা হয়েছে বলে জানান তিনি।

ড. মাহদী আমিন আরও বলেন, কক্সবাজারে একটি বিশেষায়িত পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি কওমি ও আলিয়া মাদরাসার শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করতে দুপুরের খাবার দেওয়ার কার্যক্রম চালুর প্রক্রিয়া চলছে। প্রাথমিকভাবে ২০২৭ থেকে ২০৩১ সাল পর্যন্ত এ কার্যক্রম চলবে বলেও জানান তিনি।

এ ছাড়া দেশের প্রতিটি ইউনিয়নে সরকারি প্রাণী চিকিৎসক নিয়োগ এবং রাজধানীর কাওরান বাজারের পাইকারি হাট গাবতলীতে স্থানান্তরের প্রক্রিয়াও চলমান রয়েছে বলে জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা।

সান নিউজ/ রাব্বি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার সৈনিক: জুবাইদা রহমান

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিক বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান...

ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদারের সিদ্ধান্ত পাকিস্তানের

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার করার...

গ্রিসে নৌকাডুবি: ১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ ২৫

গ্রিসের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ গাভদোসের কাছে নৌকাডুবির ঘটনায় এক অভিবাসনপ্রত্যাশী...

সাইবার নিরাপত্তায় পুলিশকে উচ্চতর প্রশিক্ষণ

সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে একটি পূর্ণাঙ্গ ও প্র...

শহীদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

চিকিৎসার জন্য মালয়েশিয়া যাচ্ছেন মির্জা আব্বাস

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য আবারও মালয়েশিয়া যাচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির...

জনগণের স্বার্থে পুলিশ-গণমাধ্যম বন্ধু : ডিএমপি কমিশনার

পুলিশ ও গণমাধ্যম জনগণের স্বার্থে পরস্পরের বন্ধু এবং উভয়ের দায়িত্ব একে অপরের প...

শাকিবের দুই স্ত্রীকে নিয়ে যা বললেন নূতন

ঢাকাই সিনেমার জ্যেষ্ঠ অভিনেত্রী নূতন সম্প্রতি এক সাক্ষাৎকারে ঢালিউড সুপারস্টা...

একনেকে ১ লাখ ৬৮,৭৮০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি...

অর্পিতার ভুল শুধরে দিলেন সালমান

খান পরিবারে ধুমধাম করে পালিত হয়েছে ‘গণপতি বিসর্জন’। স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা