ছবি: সংগৃহিত।
বিনোদন

পে–স্কেল নিয়ে জাফর ইকবাল-ববিতার গান ভাইরাল

সান নিউজ ডেস্ক

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন স্কেল নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চলছে। এর মধ্যেই ১৯৮০-এর দশকের জনপ্রিয় ‘অবুঝ হৃদয়’ সিনেমার একটি গান নতুন করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। পে-স্কেল নিয়ে চলমান অনিশ্চয়তার সঙ্গে গানের কথার মিল খুঁজে পাচ্ছেন অনেকে।

প্রয়াত অভিনেতা জাফর ইকবাল ও ববিতার ঠোঁট মেলানো আলোচিত গানটি হলো ‘তুমি আমার জীবন’। গানটিতে কণ্ঠ দিয়েছেন কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা ও এন্ড্রু কিশোর।

গানটির ‘কেউ জানে না’ কথাটি ঘিরেই সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হয়েছে নানা আলোচনা। নতুন পে-স্কেল নিয়ে অনিশ্চয়তার প্রসঙ্গ টেনে অনেকে মজার ছলে গানটির ভিডিও শেয়ার করছেন।

রুবেল মাহমুদ নামে একজন সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেল নিয়ে আলোচনা কবে শেষ হবে, তা জানা নেই। প্রতিদিনই নতুন নতুন খবর আসছে, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত কবে আসবে—সেটিও যেন কেউ জানে না।

পে-স্কেল নিয়ে আলোচনা কবে চূড়ান্ত হবে, সেই প্রশ্নের উত্তর এখনো অনিশ্চিত। আর এই ‘কবে’ প্রশ্নের সঙ্গে মিলিয়ে পুরোনো সিনেমার গানটি নতুন করে জায়গা করে নিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমের আলোচনায়।

ফারুক সাকিব নামে আরেকজন লিখেছেন, পে-স্কেল নিয়ে যে অনিশ্চয়তা চলছে, গানের কথার সঙ্গে সেটির বেশ মিল রয়েছে। প্রতিদিন নতুন খবর প্রকাশ হলেও শেষ পর্যন্ত প্রকৃত সিদ্ধান্ত কী, তা কেউ জানে না।

ইউটিউবে গানটির ভিডিও ১৮ মিলিয়নের বেশি বার দেখা হয়েছে বলে জানা গেছে। সিনেমাটির আলোচিত এ গানের প্রায় ১৪ সেকেন্ডের একটি ভিডিওতে জাফর ইকবাল ও ববিতার ঠোঁট মেলানো দৃশ্যও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের নজর কেড়েছে।

‘অবুঝ হৃদয়’ সিনেমাটি পরিচালনা করেন মোস্তফা আনোয়ার। গানটির কথা লিখেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল।

সান নিউজ/জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

হাটলক্ষীগঞ্জে দীর্ঘদিন ধরে হয়নি সড়ক সংস্কার

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের হাটলক্ষীগঞ্জ প্রবেশদ্বারের প্রধান সড়কটির...

বোয়ালমারীতে নদী থেকে অজ্ঞাতনামা বৃদ্ধের মরদেহ উদ্ধার

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গুণবহা ইউনিয়নের গুণবহা চরপাড়া এলাকায় বারাশিয়া নদী...

মুন্সীগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৯ মামলার আসামি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ মো. সেলিম ব্যাপারী (৪২)...

মুন্সীগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ৩৯ জন

মুন্সীগঞ্জে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনকভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে...

৩৫ বছর পর সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচন আজ

প্রায় ৩৫ বছর পর আবারও সংসদ সদস্যদের সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচনের আয়োজন ক...

নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২  

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অ...

ইসলামী ব্যাংকের বাংলা কিউআর লেনদেনে স্মার্টফোন জেতার সুযোগ

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর উদ্যোগে দেশব্যাপী বাংলা কিউআর জনপ্রিয় করার ল...

উলিপুরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

কুড়িগ্রামের উলিপুরে পৃথক ঘটনায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃ...

সরকারি মনিটরিংয়ের আওতায় আসছে সব প্রাথমিক বিদ্যালয়

দেশের সব প্রাথমিক বিদ্যালয়কে সরকারি মনিটরিং ব্যবস্থার আওতায় আনার উদ্যোগ নেওয়া...

বাবাজি আমার যৌবন বা শোবার ঘর নিয়ে দিবাস্বপ্ন দেখবেন না: কঙ্গনা

বলিউড অভিনেত্রী ও বিজেপির সংসদ সদস্য কঙ্গনা রানাওয়াতকে নিয়ে মন্তব্য করে নতুন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা