সংগৃহীত
বিনোদন

সাইফ- কিয়ারার নতুন সিনেমা

বিনোদন ডেস্ক

বয়স ও ক্যারিয়ারে দু’জন দুই প্রজন্মের হলেও পর্দায় এবার একসঙ্গে দেখা যাবে সাইফ আলি খান ও কিয়ারা আদভানিকে। ভৌতিক-থ্রিলার ঘরানার একটি সিনেমায় জুটি বাঁধতে যাচ্ছেন বলিউডের এই দুই অভিনেতা। সিনেমাটি পরিচালনা করবেন চিত্রনাট্যকার কনিকা ঢিলন। এর মাধ্যমে পরিচালক হিসেবে অভিষেক হতে যাচ্ছে তার।

ভারতীয় সংবাদমাধ্যম পিঙ্কভিলার এক প্রতিবেদনে বলা হয়েছে, সিনেমাটির চিত্রনাট্যের কাজ বর্তমানে চলছে। সাইফ ও কিয়ারাকে কেন্দ্র করেই গল্পটি তৈরি করা হচ্ছে। বছরের শেষ দিকে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।

সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্রের বরাতে পিঙ্কভিলা জানিয়েছে, এটি একটি থ্রিলারধর্মী সিনেমা, যেখানে অতিপ্রাকৃত উপাদানও থাকবে। সাইফ ও কিয়ারাকে মাথায় রেখেই গল্প ও চরিত্র তৈরি করা হচ্ছে।

চিত্রনাট্যকার হিসেবে ইতোমধ্যে বলিউডে পরিচিতি পেয়েছেন কনিকা ঢিলন। তার লেখা ‘মনমর্জিয়া’, ‘কেদারনাথ’, ‘জাজমেন্টাল হ্যায় কেয়া’, ‘হাসিন দিলরুবা’, ‘রশ্মি রকেট’, ‘রক্ষা বন্ধন’ ও ‘ডাঙ্কি’ সিনেমাগুলো দর্শকের প্রশংসা পেয়েছে।

এবার চিত্রনাট্যের পাশাপাশি পরিচালনার দায়িত্বও নিতে যাচ্ছেন কনিকা। ফলে নতুন এই সিনেমা নিয়ে এরই মধ্যে দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।

সান নিউজ/ হুমায়রা

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা