জাতীয়

আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে কেউ বিশৃঙ্খলা করলে, ঝুঁকির মধ্যে পড়বে: র‍্যাব

সান নিউজ ডেস্ক

আসন্ন ২৩ জুন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীকে কেন্দ্র করে কেউ যদি বিশৃঙ্খলা করতে চায় বা ঝুঁকি তৈরি করতে চায় তাহলে তারা নিজেরাই ঝুঁকির মধ্যে পড়বে বলে জানিয়েছেন র‍্যাব-২-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান।
রবিবার (২১ জুন) রাজধানীর মোহাম্মদপুরের বসিলা র‍্যাব-২ ব্যাটালিয়ন সদর দপ্তরে আয়োজিত ‘বিদেশি অস্ত্রসহ ছিনতাইকারী চক্রের হোতা মাওরা সোহেলকে গ্রেপ্তার সংক্রান্ত এক সংবাদ সন্মেলনে এক প্রশ্নের জবাবে এসব জানান তিনি।


ছিনতাইকারী চক্রের হোতা গ্রেপ্তারের বিষয়ে জানিয়ে নয়মুল হাসান বলেন, গত (১৭ জুন) ছিনতাই এবং বহুল আলোচিত আদাবর থানার পুলিশ এ্যাসল্ট মামলার আসামি কব্জি কাটা আনোয়ার গ্রুপের বর্তমান প্রধান কিশোর গ্যাং লিডার আবু হাসান সাঈদ (৩৩) ও শীর্ষ সন্ত্রাসী এক্সেল বাবু কে গ্রেপ্তার করে।র‍্যাব কর্মকর্তা জানান, এরই ধারাবাহিকতায় গতকাল (২০ জুন) রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব-২ রাজধানীর মোহাম্মদপুর থানাধীন বেড়ীবাধ ইউল্যাব ইউনিভার্সিটি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ইউল্যাব ইউনিভার্সিটির খেলার মাঠের পিছনের আমবাগান থেকে একটি বিদেশি রিভালবারসহ দুর্ধর্ষ সন্ত্রাসী ও ছিনতাইকারী সোহেল ওরফে মাওরা সোহেলকে (২৮) গ্রেপ্তার করে। মাওরা সোহেল মোহাম্মদপুর এলাকার কিশোর গ্যাং এবং ছিনতাইকারী গ্রুপ, 'মাওরা গ্রুপ' এর প্রধান এবং আবু সাইদ গ্রুপের সেকেন্ড ইন কমান্ড।


তিনি বলেন, একই দিন মধ্যরাতে র‍্যাব-২-এর আরেকটি অভিযান চালিয়ে মোহাম্মদপুর থানার বসিলা রোড সংলগ্ন মেট্রো হাউজিং এলাকা থেকে অপর দুজন ছিনতাইকারী মো. শফিকুল ইসলাম সুজন (৩০) ও মো. রাসেলকে (২৩) ২টি সামুরাই এবং ১টি চাইনিজ কুড়ালসহ গ্রেপ্তার করে।
মাওরা সোহেলের বিরুদ্ধে ফরিদপুরের মধুখালি এবং রাজধানীর মোহাম্মদপুরসহ বিভিন্ন থানায় চুরি, দস্যুতা, হত্যা চেষ্টা, গুরুতর আঘাত, মাদকসহ মোট ১৪টি মামলা এবং ২টি ওয়ারেন্ট পেন্ডিং রয়েছে। এছাড়া সুজনের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় এবং রাসেলের বিরুদ্ধে হাজারীবাগ থানায় ১টি করে মাদক মামলা রয়েছে।


কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠা বার্ষিকীকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে অস্থিরতা চলছে। এই দিনটিকে কেন্দ্র করে অবৈধ অস্ত্রের ব্যবহার সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা কিন্তু সব স্টেশনগুলোতে অলরেডি ম্যাসেজ দিয়ে দিয়েছি। বিশেষ করে ২৩ জুন রিলেটেড কেউ যদি বিশৃঙ্খলা করতে চায়, যদি কোনো ঝুঁকি তৈরি করতে চায়, তাহলে তারা নিজেরাই ঝুঁকির মধ্যে পড়বে। আমি আবারও বলছি, যদি কেউ ২৩ তারিখকে নিয়ে অস্ত্র দিয়ে হোক বা যেভাবেই হোক আইনশৃঙ্খলা বাহিনীর কোনো ঝুঁকি তৈরি করতে চায় তাহলে তারা নিজেরাই ঝুঁকির মধ্যে থাকবে। যেকোন ভাবেই হোক আমরা প্রতিহত করব।


সান নিউজ/আরাফাত

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা