জাতীয়

চলতি মাসেই আরও দুটি শৈত্যপ্রবাহ

দেশের ওপর দিয়ে দুটি শৈত্যপ্রবাহ বয়ে যাবে চলতি মাসেই। আগামী দুয়েক দিনের মধ্যে শুরু হবে বৃষ্টিসহ মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ, আর দ্বিতীয়টি আসতে পারে জানুয়ারির শেষে। আবহাওয়া অধিদফতরের পরিচালক শামসুদ্দিন আহমেদ আজ বৃহস্পতিবার (২ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান।

আবহাওয়া অধিদফতরের পরিচালক শামসুদ্দিন আহমেদ জানান, ‘ডিসেম্বরের শেষে দেশের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সাধারণত ৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামলে আমরা তীব্র শৈত্যপ্রবাহ বলে ধরে নেই। আগামীকাল শুক্রবার (৩ জানুয়ারি) দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হবে। তখন থেকেই তাপমাত্রা নামতে শুরু করবে। ৬ জানুয়ারি থেকে শীতের তীব্রতা বাড়বে। মাঝারি ও তীব্র শৈত্যপ্রবাহের আওতায় পড়বে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, সুনামগঞ্জ, রাঙামাটির বাঘাইছড়ি এলাকা। দেশের দক্ষিণাঞ্চলে মধ্যম ধরনের শীত থাকবে ।’

তিনি জানান, ‘জানুয়ারিতে দুটি শৈত্যপ্রবাহ হবে। ৩, ৪, ৫ জানুয়ারি বৃষ্টির পরেই শীতের তীব্রতা আবার বাড়বে। ১০ তারিখ পর্যন্ত মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ থাকবে। এর মানে হচ্ছে ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে। জানুয়ারির শেষে একটি তীব্র শৈত্যপ্রবাহ আসতে পারে।’ ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে শুধু শৈত্যপ্রবাহ হিসেবে বিবেচনা করা হয় বলেও তিনি জানান।

সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিতেএই সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, সিনিয়র সচিব শাহ কামাল, অতিরিক্ত সচিব ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের মহাপরিচালক মো. মহসিন।

প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বলেন, ‘শৈত্যপ্রবাহের পূর্বাভাস পেয়ে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় এখন পর্যন্ত দেশের ৬৪ জেলায় ৭ লাখ ২১ হাজার ৮০০ পিস কম্বল পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রীর ত্রাণ ভাণ্ডার থেকে ২৪ লাখ ৬৯ হাজার ১০০ পিস কম্বল দেওয়া হয়েছে। দেশের ১৬ জেলায় এক কোটি ৬৮ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। আর শিশুদের শীতবস্ত্র কেনার জন্য দেশের ২০টি জেলায় মোট ৫৪ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। শিশুখাদ্য কেনার জন্য ২০ জেলায় দেওয়া হয়েছে ২১ লাখ টাকা।

প্রতিমন্ত্রী জানান, রংপুর বিভাগের আট জেলায় শুকনা ও অন্যান্য খাবারের দুই হাজার করে মোট ১৬ হাজার কার্টন দেওয়া হয়েছে। এসব কার্টনে প্রতি প্যাকেটে ১০ রকমের খাবার রয়েছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা