সংগৃহীত ছবি
জাতীয়

ঢাকায় এলেন আইসিসির প্রধান কৌঁসুলি

নিজস্ব প্রতিবেদক: ঢাকায় এসেছেন আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রধান কৌঁসুলি করিম এ এ খান। বর্তমানে তিনি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের উদ্দেশে বর্তমানে কক্সবাজারের পথে রয়েছেন।

আজ সোমবার (২৫ নভেম্বর) সকালে ৪ দিনের এ সফরে এসেছেন তিনি।

আরও পড়ুন: মামলা না নিলে ওসিকে সাসপেন্ড

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানায়, মিয়ানমারের রাখাইন থেকে রোহিঙ্গা বিতাড়নে মানবতাবিরোধী অপরাধ হয়েছে কি না, সেটির তদন্ত করছে আইসিসি।

এই তদন্তের কাজে বাংলাদেশ সফরে এসেছেন আইসিসির প্রধান কৌঁসুলি। তিনি (২৫-২৮) নভেম্বর বাংলাদেশ সফরে থাকবেন। এরপর কক্সবাজারে গিয়ে তিনি রোহিঙ্গাদের ওপর মানবতাবিরোধী অপরাধের তদন্তের কাজে অভিযুক্তদের সাথে বসবেন, কথা বলবেন এবং তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেবেন।

জানা যায়, কক্সবাজারের আনুষ্ঠানিকতা শেষে আগামী মঙ্গলবার (২৬ নভেম্বর) ঢাকায় ফিরবেন করিম। এর পরে ঢাকায় অবস্থানকালে দেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিনের সাথে সাক্ষাৎ করবেন তিনি।

আরও পড়ুন: আজও সড়কে রিকশাচালকরা

এদিকে, গত বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র তৌফিক হাসান বলেন, আইসিসির অফিস অফ দ্যা প্রসিকিউটর কর্তৃক প্রস্তাবিত উইট‌নেম প্রো‌টেকশান প্রটোকল চূড়ান্তকরণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এই বিষয়ে বিভিন্ন মন্ত্রণালয় বা সংস্থার মতামত গ্রহণ করা হয়েছে।

রোম সনদ অনুযায়ী, মিয়ানমারের রাখাইন থেকে রোহিঙ্গা বিতাড়নে মানবতাবিরোধী অপরাধ হয়েছে কি না, সেটার তদন্ত করছে আইসিসি। এই তদন্ত শেষে আইসিসি অভিযুক্তদের বিচারের জন্য আদালতে হাজির করে।

রোম সনদের অন্যতম স্বাক্ষরকারী দেশ বাংলাদেশ। মানবতাবিরোধী অপরাধ তদন্তে সাক্ষ্য-প্রমাণ সংগ্রহের জন্য বাংলাদেশে কাজ করার বিষয়ে আন্তর্জাতিক আদালত একটি সমঝোতা সই করেছে। তবে মিয়ানমার রোম সনদে সই করেনি।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা