ছবি: মাহিদুল হোসেন সানি
জাতীয়

টানা বৃষ্টির আভাস

নিজস্ব প্রতিবেদক: সারাদেশ জুড়ে অঝোর ধারায় ঝরছে বৃষ্টি। এই মৌসুমি বায়ুর চাপ আধিক্যে সমুদ্রে সঞ্চালনশীল মেঘমালার বিস্তৃতি ঘটেছে। এই বৃষ্টিপাত থেমে থেমে আরও ১ সপ্তাহ অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আরও পড়ুন: রাজধানীতে বিজিবির টহল জোরদার

শনিবার (৩ আগস্ট) সকাল থেকে রোববার (৪আগস্ট) পর্যন্ত বৃষ্টিপাতের দাপট ক্ষাণিকটা কম থাকলেও সোমবার তা আবারও বাড়বে।

অপরদিকে রাজধানীতে বৃহস্পতিবার (১ আগস্ট) দিনভর টানা বৃষ্টি ছিল। শুক্রবার (২ আগস্ট) সারাদিন থেমে থেমে বৃষ্টিপাত হয়। এছাড়াও সারাদেশে বেড়েছে বৃষ্টিপাত। বিশেষ করে, উপকূলীয় এলাকায গুলোতে অতি ভারী বৃষ্টিতে নিম্নাঞ্চল তলিয়ে গেছে। এ সময় উপকূল থেকে শুরু করে মধ্যাঞ্চল হয়ে উত্তর ও উত্তর-পূর্বাঞ্চল জুড়ে সঞ্চারণশীল মেঘ ও ভারী বৃষ্টি হচ্ছে। এই কারণে দেশের বেশির ভাগ নদীবন্দরগুলোকে ২ নম্বর স্থানীয় নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কায় দেশের ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে ফেনীতে ২৮৮ মি.মি, নোয়াখালীর মাইজদীকোর্টে ২৭৬ মি.মি বৃষ্টি ঝরেছে। এটি গত ২০ বছরের রেকর্ড ভেঙেছে। এ সময় রাজধানী ঢাকায় বৃষ্টি হয়েছে ৪৬ মি.মি। এছাড়াও ভোলায় ২০৬ মি.মি, পটুয়াখালীতে ১৫৭ মি.মি, বরিশালে ১৫২ মি.মি, খুলনার কয়রায় ১১১ মি.মি, মোংলায় ১৬০ মি.মি, চুয়াডাঙ্গায় ১০৯ মি.মি, চাঁদপুরে ১৪৯ মি.মি, রামগতিতে ২২২ মি.মি, বান্দরবানে ১১৯ মি.মি, ঈশ্বরদীতে ১০৫ মি.মি সহ প্রায় সারা দেশেই কমবেশি বৃষ্টির খবর দিয়েছে আবহাওয়া অফিস।

আরও পড়ুন: ট্রলারডুবিতে দুই নারী নিহত

এই বৃষ্টিপাত আরও ১০ দিন অব্যাহত থাকবে জানিয়ে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মুহাম্মাদ আবুল কালাম মল্লিক বলেন, এই বৃষ্টিপাতের কারণে উপকূলীয় অঞ্চল গুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এদিকে ঢাকা, সিলেট ও ময়মনসিংহসহ দেশের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টিপাত হতে পারে। শনিবার (৩ আগস্ট) সকাল-রোববার (৪ আগস্ট) পর্যন্ত বৃষ্টির আধিক্য কম থাকলেও তা আবারও বাড়বে। এ সময় জলীয়বাষ্প ও মৌসুমি লঘুচাপের আশঙ্কা থাকলেও নিম্নচাপ নাও হতে পারে। কিন্তু উত্তর পূর্বাঞ্চলে এর ফলে জলাবদ্ধতা হতে পারে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা