সংগৃহীত ছবি
জাতীয়

৮ বিভাগেই বৃষ্টির আভাস

নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে বৃহস্পতিবার (১ আগস্ট) দিনভর বৃষ্টি ছিল। শুক্রবার (২ আগস্ট) সকাল থেকেও থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এ সময় দিনভর বৃষ্টি থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে সারা দেশে বৃষ্টিপাত বাড়বে বলেও জানানো হয়েছে।

আরও পড়ুন: উত্তাল ঢাকার আদালত

শুক্রবার (২ আগস্ট) সকাল-সন্ধ্যা ৬টা পর্যন্ত দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ সকল তথ্য জানানো হয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসটিতে বলা হয়, ঢাকা, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ হালকা-মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

তার সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী-অতি ভারী বর্ষণ হতে পারে। এ সময় সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে বলেও বিজ্ঞপ্তিটিতে জানানো হয়। এছাড়াও, আগামী ৫ দিনের মধ্যে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। এই শক্তিশালী মৌসুমি বায়ুর কারণে বঙ্গোপসাগরে সঞ্চারণশীল মেঘমালা তৈরি হয়েছে।

এরপর উপকূলজুড়ে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে, যা টানা কিছুদিন অব্যাহত থাকতে পারে। এরই সাথে দমকা হাওয়া বইছে। এই কারণে চট্টগ্রাম, কক্সবাজার, পায়রা ও মোংলা বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

আরও পড়ুন: জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করা হলো

এদিকে দেশের উপকূল-মধ্যাঞ্চল হয়ে উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলজুড়ে সঞ্চারণশীল মেঘ ও ভারী বৃষ্টি হতে পারে। এই কারণে দেশের বেশিরভাগ নদীবন্দর গুলোকে ২ নম্বর স্থানীয় নৌ হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। ভারী-অতি ভারী বৃষ্টির আশঙ্কায় চট্টগ্রামে পাহাড়ধসের সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর বলেন, সারাদেশে মৌসুমি বায়ু শক্তিশালী হয়ে উঠেছে। এই মাসজুড়ে মৌসুমি বায়ুর দাপট থাকতে পারে। এ সময় বৃষ্টিপাত শুক্রবার বেড়ে শনিবার থেকে কিছুটা কমতে পারে।

আগামী ৭-৮ দিন বৃষ্টি চলতে পারে। এ সময় থেমে থেমে এই বৃষ্টি বেশিরভাগ সময় ধরে চলতে পারে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

রাষ্ট্রপতির পদত্যাগ প্রসঙ্গে কিছু জানেন না স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ নিয়ে চলমান আল...

সন্ধ্যার মধ্যে ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যার মধ্যে বৃষ্টি বা বজ...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

চুরি হচ্ছে ঢাকা-ভাঙ্গা রেললাইনের যন্ত্রাংশ

পদ্মা সেতু চালুর সাথে সাথে দক্ষিণাঞ্চলের স্বপ্নের রেল চালু হওয়ারপর থেকে লাইনে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা