সংগৃহীত
জাতীয়

রাষ্ট্রপতি-সেনা প্রধানের বিদায়ী সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সাথে বিদায়ী সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

শনিবার (২২) সকালে রাজধানীর বঙ্গভবনে গিয়ে বিদায়ী সাক্ষাৎ করেন তিনি।

আরও পড়ুন: জাতির বড় দুটি অর্জন আ’লীগের নেতৃত্বে

সাক্ষাৎকালে সেনা প্রধানের দায়িত্ব পালনকালে সহযোগিতার জন্য রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। এই সময় বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক কার্যক্রম বিশেষ করে উন্নয়ন কর্মকাণ্ড সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন তিনি।

তিনি সফলভাবে দায়িত্ব পালন করায় বিদায়ী সেনা প্রধানকে ধন্যবাদ জানান রাষ্ট্রপতি।

আরও পড়ুন: ভারত বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু

তিনি জানান, মুক্তিযুদ্ধের মাধ্যমে গড়ে ওঠা সশস্ত্র বাহিনী আমাদের দেশের গর্ব। রাষ্ট্রপতি এ সময় বাংলাদেশ সেনাবাহিনীর উন্নয়নে বিদায়ী প্রধানের ভূমিকার প্রশংসা করেন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আশা প্রকাশ করেন যে, সেনাবাহিনীর এই উন্নয়নের ধারা ভবিষ্যতে অব্যাহত থাকবে ও সরকার এই ব্যাপারে সার্বিক সহযোগিতা দেবে।

রাষ্ট্রপতির কার্যালয়ে তার সচিবরা এই সময় উপস্থিত ছিলেন।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

হামে প্রাণ হারালো আরও ৬ জন, মৃত্যু বেড়ে ১২৩৩

হাম ও হাম উপসর্গে বাংলাদেশে প্রাণহানি ক্রমেই বাড়ছে...

২০ বছর পর ভিন্ন পরিচয়ে তারেক রহমান-তারো আসোর সাক্ষাৎ

দীর্ঘ ২০ বছর পর ভিন্ন পরিচয়ে দুজনের সাক্ষাৎ। জাপান...

উলিপুরে হাডুডু খেলাকে ঘিরে উৎসবের আমেজ

বিস্তীর্ণ মাঠজুড়ে কানায় কানায় দর্শকের ভিড়, খেলোয়াড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা