জাতীয়

শ্রম অধিকার পরিস্থিতি বিষয়ে বাংলাদেশের জবাব

পোশাক কারখানাসহ বিভিন্ন ধরণের কর্মস্থলে শ্রমিক অধিকার নিয়ে বিতর্ক দীর্ঘদিনে। দাবি আদায়ের ক্ষেত্রে শ্রমিকদের ছাঁটাই ও পুলিশি হয়রানি, শ্রম আইন ও ইপিজেড আইন, সংগঠন করতে শ্রমিকদের বাধা দেওয়া, এবং শ্রমমান পরিদর্শনে (ইন্সপেকশন) ধীরগতিসহ নানা বিষয়ে রয়েছে প্রশ্ন। আর এসব বিষয়েই বাংলাদেশের কাছে জানতে চেয়েছিল আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। শ্রম অধিকার বিষয়ে সেসব উত্তর দিয়েছে বাংলাদেশ।

জানা গেছে, এই বিষয়গুলো নিয়ে ইন্টারন্যাশনাল ট্রেড ইউনিয়ন কনফেডারেশনের ইতালি, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, জাপান ও ব্রাজিলের শ্রমিক সংগঠনের পক্ষে আইএলওতে অভিযোগ করা হয়েছে এবং গত নভেম্বরে এটি নিয়ে জেনেভাতে আলোচনাও হয়।

এ বিষয়ে শ্রম সচিব কে এম আলী আজম বলেন, ‘নভেম্বরে যখন আমরা জেনেভাতে আলোচনা করি, তখন আমাদেরকে ওইসব অভিযোগের জবাব দেওয়ার জন্য তিন মাস সময় দেওয়া হয়। আমরা জানুয়ারির মধ্যেই তাদেরকে জবাব দিয়েছি।’

বাংলাদেশ শ্রম আইন ও ইপিজেড আইন সামঞ্জস্যপূর্ণ নয় অভিযোগ বিষয়ে তিনি বলেন, ‘ইপিজেডের ফ্যাক্টরি থেকে প্রতি বছর কয়েক বিলিয়ন ডলারের পণ্য রফতানি করা হয় এবং সেখানকার পরিবেশ আমরা নষ্ট হতে দেবো না। সেখানে ওয়ার্কার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন করার অনুমতি আছে।’

ইপিজেডে কর্মরত শ্রমিকরা বাইরের শ্রমিকদের থেকে বেশি সুবিধা ভোগ করে এমন দাবি করে তিনি বলেন, ‘বিদেশিরা বলে থাকে এক দেশে দুই আইন থাকতে পারে না, আবার তারাই ইপিজেড আইনের সংস্কারের কথা বলছেন। যদি তারা দুই আইনের বিষয়টি নাই মানেন, তবে তারা আইন অবসায়নের কথা না বলে সংস্কারের কথা কেন বলেন।’ তিনি বলেন, ‘তাদের সব দাবি মেনে নেওয়া কঠিন।’

সংগঠন করতে শ্রমিকদের বাধা দেওয়া ও দাবি আদায়ের ক্ষেত্রে পুলিশি হয়রানির বিষয়ে সচিব বলেন, ‘গত বছর আশুলিয়াতে যখন শ্রমিক অসন্তোষ হয়েছিল, তখন অনেক শ্রমিকের বিরুদ্ধে মামলা করা হয়েছিল। কিন্তু পর্যায়ক্রমে প্রায় সব মামলা প্রত্যাহার করা হয়েছে।’

শ্রমমান পরিদর্শনের (ইন্সপেকশন) বিষয়ে তিনি বলেন, ‘আমরা আরও বেশি পরিমাণে ইন্সপেক্টর পদ সৃষ্টি করে নিয়োগ দেবো। এটি একটি চলমান প্রক্রিয়া।’

তিনি আরও বলেন, ‘নতুন কোনও পদ সৃজন করতে হলে জনপ্রশাসন ও অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন লাগে, যা সময়সাপেক্ষ। তবে আমরা ইতোমধ্যে অনেকগুলো পদ সৃষ্টি করেছি এবং নিয়োগও দিয়েছি এবং আরও নিয়োগ দেওয়া হবে।’

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ পৌরসভায় ড্রেনের ব্লকেজ অপসারণ জোরদার 

বর্ষা মৌসুমে জলাবদ্ধতা কমিয়ে নগরবাসীর স্বস্তি নিশ্চিত করতে মুন্সীগঞ্জ পৌরসভা...

ঝালকাঠিতে রাজনীতির কেন্দ্র এখন ময়লার ভাগাড়

রাজনৈতিক পটপরিবর্তনের পর ২০২৪ সালের ৫ আগস্ট ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের শিক...

২১ বছরের দুদকে দীর্ঘতম শূন্যতা

প্রায় নয় দশক আগে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর ‘প্রশ্ন’ কবিতায়...

পদোন্নতি ঘিরে পুলিশের অন্দরে উত্তাপ

বাংলাদেশ পুলিশে অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদে পদোন্নতি প্রক্রিয়...

নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় শিশুসহ ৫২ জন অপহৃত

নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের জামফারা অঙ্গরাজ্যে বন্দুকধারীদের হামলায় শিশুসহ...

রাজধানীজুড়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ

রাজধানীর একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে মঙ্গলবার (৪ আগস্ট) ছাত্রদল ও ছাত্রশিবিরের ন...

আলিয়া মাদ্রাসায় ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত অধ্যক্ষ

রাজধানীর সরকারি আলিয়া মাদ্রাসায় ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে স...

জবিতে শিবির-ছাত্রদল সংঘর্ষ, আহত ৭০

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) দ্বিতীয় ক্যাম্পাসের উন্নয়নসংক্রান্ত তিন দফা দ...

ঢাকা কলেজে শিবির-ছাত্রদল সংঘর্ষ

রাজধানীর ঢাকা কলেজে জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত একটি কর্...

নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় শিশুসহ ৫২ জন অপহৃত

নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের জামফারা অঙ্গরাজ্যে বন্দুকধারীদের হামলায় শিশুসহ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা