সংগৃহীত
জাতীয়

জিয়াকে মেজর বানিয়েছিল আ’লীগ

নিজস্ব প্রতিবেদক: আ’লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আ’লীগ সরকারের অধীনে জিয়াউর রহমান বেতনভুক্ত কর্মচারী হিসেবে চাকরি করেছেন। সামরিক অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। তিনি মেজর থেকে মেজর জেনারেল যে হয়েছেন, সেটা আ’লীগ সরকার দিয়েছে।

আরও পড়ুন: শ্রমিকদের কম ছুটি দেওয়া যাবে না

বুধবার (২৭ মার্চ) বেলা ১১টায় রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত ঢাকা জেলা আ’লীগ কার্যালয়ে স্বাধীনতা দিবসের আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী জানান, বিএনপির এক নেতাকে বলতে শুনলাম ২৫ মার্চ আ’লীগের নেতাকর্মীরা পালিয়ে গিয়েছিল। তাদের কাছে আমি জানতে চাই, আ’লীগের নেতাকর্মীরা পালিয়ে গেলে যুদ্ধ করে কারা বিজয় এনে দিলো?

তিনি আরও বলেন, মুজিব নগর সরকার গঠন করে শপথ নিয়ে যুদ্ধ পরিচালনা করা হয়েছিল। শেখ মুজিবুর রহমান ছিলেন সরকারপ্রধান। তিনি গ্রেফতার হওয়ার পর উপ-রাষ্ট্রপতির নেতৃত্বে সে সরকারের অধীনে এই দেশে যুদ্ধ হলো।

আরও পড়ুন: ড. ইউনূস ‘ট্রি অব পিস’ পুরস্কার পাননি

সরকারপ্রধান জানান, জাতির পিতার বলিষ্ঠ নেতৃত্বে জাতিকে স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ করে বিজয় এনে দেওয়া সম্ভব হয়েছে। একই সঙ্গে যুদ্ধ বিধ্বস্ত দেশকে গড়ে তোলা, সবই তিনি করেছেন। পঁচাত্তরের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার পর ক্ষমতা দখল করেছিল যারা। বাংলাদেশ তাদের হাত ধরে এক কদমও এগুতে পারেনি। আমি বলবো, এগুতে দেওয়া হয়নি।

এ সভায় আ’লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ দলটির জ্যেষ্ঠ নেতারা সে সময় উপস্থিত ছিলেন।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা