শিশু স্বর্গ

সন্তানের আদর্শ হয়ে উঠুন

সান নিউজ ডেস্ক: আপনার মেয়েটিই হতে যাচ্ছে আগামী দিনের নারী, ‘মা’। তাই মেয়েদের আত্মপ্রত্যায়ী হয়ে বেড়ে ওঠাটা খুবই জরুরি। এজন্য প্রয়োজন শৈশব থেকেই প্রস্তুতি গ্রহণ। আর সেই দায়িত্ব নিতে হবে আপনাকেই।

প্রথমেই আপনাকে যে কাজটা করতে হবে তা হলো জেন্ডারভিত্তিক ভূমিকাগুলো মেয়ে সন্তানের ওপর চাপানো যাবে না। কারণ এ ব্যাপারটা আপনার মেয়ে সন্তানকে আত্মপ্রত্যায়ী হতে বাধা প্রদান করে। তাই প্রথমেই এটা থেকে বের হতে হবে। এখন জেনে নিন আপনার মেয়ে সন্তানকে আত্মপ্রত্যয়ী করতে কী করবেন-

সৌন্দর্য সবকিছু নয়

আপনার মেয়ে দেখতে সুন্দরী কিনা তা নিয়ে না ভেবে তার বিভিন্ন গুণ নিয়ে প্রশংসা করুন। আত্মীয়স্বজনদেরও সৌন্দর্য নিয়ে প্রশংসা না করে অন্য গুণগুলো নিয়ে প্রশংসা করতে বলুন।

মেয়েকে “পুতুলের মতো”, “পরীর মতো” প্রভৃতি অ্যাখ্যা না দিয়ে তাকে বুদ্ধিমান, বন্ধুবৎসল, গোছানো প্রভৃতি প্রশংসা করুন। শিশুমনোবিদরা বলেন, ছেলে শিশুদের ক্ষেত্রে প্রশংসা করতে যেসব ইতিবাচক ভাষা ব্যবহার করা হয়, মেয়েদের ক্ষেত্রেও একই ধরনের ইতিবাচক ভাষা ব্যবহার করতে হবে।

স্বাধীনতা দিন

মেয়ে সন্তানের অতিরিক্ত নিরাপত্তা দিতে গিয়ে তার স্বাধীনতা কেড়ে নেবেন না। মেয়ে ও ছেলের জন্য পরিবারে আলাদা নিয়ম চালু করবেন না।

মনে রাখতে হবে, ছেলেরা যেসব কাজ করতে পারে মেয়েরাও সেসব কাজ করতে পারে, সেটা বাড়িতেই হোক অথবা বিদ্যালয়ে। ছেলেমেয়ে শিশুদের একই ধরনের খেলাধুলা, একই ধরনের শখের কাজ করার সমান সুযোগ তৈরি করুন।

ভালো বই পড়তে দিন

বইপড়া একটি ভালো অভ্যাস। তবে আপনার মেয়েটি কেমন বই পড়ছে সেদিকে খেয়াল রাখতে হবে। তাদের এমন সব বই পড়তে দিন যেগুলোর ভাষা শুধু মেয়েদের জেন্ডার ভূমিকাগুলো তুলে ধরার উদ্দেশ্যেই লেখা হয়েছে এমন না হয়। যেসব বইয়ে মেয়েদের ছেলেদের মতো সাহসী, বুদ্ধিমান, শক্তিধর, স্থিতধীসম্পন্ন ভূমিকায় দেখানো হয়েছে সসব বই পড়তে দিন।

আপনি আদর্শ হয়ে উঠুন

নিজের মেয়ে সন্তানটির কাছে নিজে একজন আদর্শ হয়ে উঠুন। মেয়েরা কী করতে পারে অথবা পারে না, কেন পারে না এসব বিষয়ে নিজের ভাবনাগুলোকে প্রশ্ন করুন। আপনার নিজের মধ্যে জেন্ডারভিত্তিক কোনো বদ্ধমূল ধারণা থাকলে তা থেকে বেরিয়ে আসুন।

নিজে যেভাবে এসব বাঁধা অতিক্রম করেছেন তা আপনার মেয়েকে শেখান। আপনি তার কাছের বন্ধু হয়ে উঠুন। তাহলে সে খুব সহজেই আপনার সঙ্গে মিশতে পারবে। সবকিছু শেয়ার করতে পারবে। এজন্য সবার আগে আপনাকে আপনার মেয়ের কাছে একজন আদর্শবান মানুষ হয়ে উঠতে হবে।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা