শিশু স্বর্গ

শিশুদের স্মৃতিশক্তি বাড়াতে যা করবেন

লাইফ স্টাইল ডেস্ক : শিশুদের নিয়ে অভিভাবকদের চিন্তার শেষ নেই। তারা পড়ালেখায় অমনোযোগী। কোনো কোনো মা-বাবার আক্ষেপ, সন্তান পড়া মনে রাখতে পারে না। সব শিশুর স্মৃতিশক্তি সমান নয়। যাদের স্মৃতিশক্তি দুর্বল, তাদের সেটি প্রখর করারও কিছু কৌশল আছে। আসুন জেনে নিই শিশুদের স্মৃতিশক্তি বাড়ানোর করণীয় সম্পর্কে-

# শিশুকে প্রশ্ন করতে শেখান। যেন আপনার শিশুর মধ্যে কোনোকিছু জানার আগ্রহ তৈরি হয়। যত প্রশ্ন করবে, ততই বিষয়টি গভীরভাবে উপলব্ধি করবে সে। ফলে শিশুর স্মৃতিশক্তি শক্তিশালী হয়ে উঠবে।

# শিশু যা শিখছে, সেগুলো দিয়ে তাকে ছড়া, গান তৈরি করতে শেখান। মানুষের মস্তিষ্ক মিউজিক ও প্যাটার্ন মনে রাখতে পারে দ্রুত। তাই মিউজিক বা ছড়া শিশুকে কিছু শেখালে সে তাড়াতাড়ি সবকিছু মনে করতে পারবে।

# শিশুর স্মৃতিশক্তি বাড়াতে লাইব্রেরি ও মিউজিয়ামে নিয়ে যান। তাকে এক জায়গায় বসিয়ে পড়াবেন না বরং ঘুরতে ঘুরতে শেখান। লাইব্রেরিতে নিয়ে গিয়ে বই দেখাতে পারেন। মিউজিয়াম বা আর্ট গ্যালারিতেও নিয়ে যান।

# বিভিন্ন বিষয়ে শিশুর সঙ্গে আলোচনা করতে হবে। তারা কী ভাবছে জানতে চান। এভাবে তাদের চিন্তাধারার যেমন উন্নতি হবে, তেমন স্মৃতিশক্তিও বাড়বে।

# শিশুকে কিছু শেখানোর সময় ছবির ব্যবহার করুন। তাহলে শিশুর মনে রাখতে সুবিধা হবে।

# বাবা-মা, বন্ধুবান্ধব ও ভাইবোনের কাছ থেকে শিশু অনেক কিছু শেখে, সে যা শিখছে সেগুলো সম্পর্কে জানতে চান। আপনাকে বোঝানোর মাধ্যমে শিশুর স্মৃতিশক্তি বাড়বে।

# শরীরচর্চা শরীর ও মন দুই-ই ভালো রাখে। মস্তিষ্কের কার্যকারিতা বাড়াতে সহায়তা করে। রোজ শরীরচর্চা করুন। তথ্যসূত্র: বোল্ডস্কাই।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

মুন্সীগঞ্জে ভাঙনকবলিত এলাকায় ত্রাণ বিতরণ 

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে ঘরবাড়ি, আবাদি জমি ও জীবিকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে...

বাংলাদেশের উত্থাপিত প্রস্তাব গ্রহণ জাতিসংঘের

সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত...

সেমিকন্ডাক্টর শিল্প নিয়ে আশাবাদী প্রধানমন্ত্রী

সব বাধা অতিক্রম করে স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে চায় সরক...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা