প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এক লাখ টাকার চেক স্বরলিপির হাতে তুলে দেন ভোলার জেলা প্রশাসক মো. মাসুদ আলম ছিদ্দিক
শিশু স্বর্গ

ছবি এঁকে প্রধানমন্ত্রীর সম্মাননা পেলেন স্বরলিপি

নিজস্ব প্রতিবেদক:

ভোলা: প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ-উল আযহার শুভেচ্ছা কার্ডে বিশেষ ছবি এঁকে সম্মাননা বাবদ এক লাখ টাকা পুরষ্কার পেলেন ভোলা বুদ্ধি প্রতিবন্ধি ও অটিস্টিক স্কুলের বাকপ্রতিবন্ধি শিক্ষার্থী স্বরলিপি।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে ভোলার জেলা প্রশাসক মো. মাসুদ আলম ছিদ্দিক প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এক লাখ টাকার চেক তুলে দেন স্বরলিপির হাতে। এ সময় তিনি স্বরলিপিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ও আরো সুন্দর সুন্দর ছবি আঁকতে উৎসাহ দেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আতাহার মিঞা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মামুন আল ফারুক, ভোলা পৌরসভার সাবেক মেয়র ভোলা বুদ্ধিপ্রতিবন্ধি ও অটিস্টিক স্কুলের প্রতিষ্ঠতা সদস্য গোলাম নবী আলমগীর, স্কুলের প্রধান শিক্ষক মো. জহিরুল হক কবীর, স্বরলিপির বাবা শ্যামল, মা মিনতি প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বিভিন্ন দাওয়াতপত্র ও শুভেচ্ছা কার্ডে বিভিন্ন প্রতিবন্ধি ও অটিস্টিক স্কুলের শিক্ষার্থীদের ছবি ছাপা হয়। সেই কার্ডে এবার ভোলার স্বরলিপির ছবি স্থান পাওয়ায় আমরা খুবই খুশি ও আনন্দিত। এর আগেও ভোলা চিলড্রেন প্রতিবন্ধি স্কুলের শিক্ষার্থী ছবি এঁকে এই সম্মাননা পুরষ্কার পেয়েছে। স্কুলের শিক্ষার্থীদের আরো ভালোভাবে ছবি আঁকা ও শিক্ষার্থীদের প্রতি শিক্ষকদের আরো যত্নশীল হতে আহ্বান জানাই।’

স্বরলিপির বাবা শ্যামল ও মা মিনতি মেয়ের এমন সাফল্যে অনেক খুশি। তারা দুজন ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের যথাক্রমে নাইটগার্ড ও আয়ার কাজ করেন।

সান নিউজ/ এআর | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা