সংগৃহীত ছবি
প্রবাস

কুয়েতে সড়কে বাংলাদেশি নিহত

নিজস্ব প্রতিবেদক : কুয়েতে সড়ক দুর্ঘটনায় মো. আমির হোসেন (৪২) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

আরও পড়ুন : আনসারদের কার্যক্রম বেগবান করতে হবে

শনিবার (১০ ফেব্রুয়ারি) কুয়েতের মিনা আবদুল্লাহ সড়কের ওফরা এলাকায় বিকেল ৪টায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আমির হোসেন ফেনীর দাগনভূঞা উপজেলার ইয়াকুবপুর ইউনিয়নের বরইয়া গ্রামের মমিনুল হকের বড় ছেলে। তিনি ১৬ বছর আগে জীবিকার তাগিদে কুয়েতে পাড়ি জমান। সেখানে তিনি ইলেকট্রিশিয়ান হিসেবে কাজ করতেন।

আরও পড়ুন : পবিত্র শবে বরাত ২৫ ফেব্রুয়ারি

নিহতের প্রতিবেশী কুয়েত প্রবাসী মোহাম্মদ টিপুর বরাত দিয়ে জানা যায়, শনিবার (১০ ফেব্রুয়ারি) কাজ শেষে বাসায় ফেরার পথে ওফরা এলাকায় তাদের গাড়ির চাকা ব্লাস্ট হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই আমিরের মৃত্যু হয়। এ ঘটনায় অপর দুইজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। রোববার তাদের মধ্যে আরেকজন মারা যান। তিনি বাংলাদেশি হলেও পরিচয় জানা যায়নি। মরদেহ দ্রুত দেশে পাঠানোর ব্যবস্থা করা হবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ফুটপাতের ব্যবসায়ীদের পুনর্বাসনে বাজার পরিদর্শনে রাসিক প্রশাসক

রাজশাহী নগরীর বিনোদপুর এলাকায় ফুটপাতের ব্যবসায়ীদের...

রুয়েটে শুরু হলো আন্তঃহল ক্রীড়া প্রতিযোগিতা

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট)...

নিউইয়র্কের আয়নাঘরে অভিনেত্রী প্রভা

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা অভিনয়ের পাশাপাশি ভ্রমণেও বেশ আ...

হংকং সিক্সেসে ভারতের কাছে স্বপ্নভঙ্গ লাল-সবুজদের!

হংকংয়ের মিশন রোড গ্রাউন্ডে রোমাঞ্চকর এক লড়াইয়ের সাক্ষী হলো ক্রিকেটবিশ্ব। টু...

শরিফুল রাজের বিরুদ্ধে ৪৮ ঘণ্টার আলটিমেটাম প্রযোজক শাহরিনের

ঢালিউডে বর্তমানে ব্যস্ত সময় পার করছেন অভিনেতা শরিফুল রাজ। ‘আইসক্রিম&rsq...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা