প্রবাস

মালয়েশিয়ায় গ্রেপ্তার সেই বাংলাদেশি ১৪ দিনের রিমান্ডে

ইন্টারন্যাশনাল ডেস্ক:

বাংলাদেশি তরুণ মো. রায়হান কবিরকে জিজ্ঞাসাবাদের জন্য ১৪ দিনের রিমান্ডে নিয়েছে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ। সে দেশের সংবাদমাধ্যম টেকডিপস.কম স্বরাষ্ট্রমন্ত্রী আমির হামজা জয়নুদ্দিনকে উদ্ধৃত করে এ তথ্য জানিয়েছে।

মালয়েশিয়ার অভিবাসী কর্মীদের ওপর নিপীড়নমূলক আচরণ নিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরায় প্রচারিত অনুসন্ধানী প্রতিবেদনে সাক্ষাৎকার দেওয়ায় গ্রেপ্তার করা হয় রায়হানকে। শনিবার (২৫ জুলাই) দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আমির হামজা জয়নুদ্দিন সাংবাদিকদের বলেন, ‘তদন্তে সহায়তা করার জন্য শনিবার থেকে তার ১৪ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে এবং আমরা যথাযথ তদন্ত শেষে প্রয়োজনীয় পদক্ষেপ নেব।’

এদিকে ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক সাংবাদিকদের জানান, ডকুমেন্টেশন এবং টিকিট ক্রয়ের প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত রায়হানকে অভিবাসন ডিটেনশন ডিপোতে রাখা হবে এবং ২৫ বছর বয়সী মো. রায়হান কবিরকে নিজ দেশে ফেরার সময়কালটি দুই থেকে তিন সপ্তাহ লাগতে পারে।

মালয়েশিয়ায় বসবাসরত অভিবাসীদের প্রতি দেশটির আইন-শৃঙ্খলা বাহিনী চলতি লকডাউনে বৈষম্যমূলক ও বর্ণবাদী আচরণ করেছে বলে ‘লকড আপ ইন মালয়েশিয়া’স লকডাউন’ শিরোনামে ২৫ মিনিটের ডকুমেন্টারিটি কয়েক সপ্তাহ আগে আল-জাজিরা টেলিভিশনে প্রকাশিত হলে ব্যাপক তোলপাড় শুরু হয়।

ওই ডকুমেন্টারির জন্য সাক্ষাৎকার দেওয়ায় ২৪ জুলাই (শুক্রবার) বিকালে রাজধানীর একটি কনডোমোনিয়াম থেকে পুলিশ ও ইমিগ্ৰেশনের স্পেশাল ব্রাঞ্চের যৌথ অভিযানে মো. রায়হান কবিরকে গ্রেপ্তার করা হয়।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ‘সি ফাউন্ডেশন’

জিডো অ্যাসোসিয়েটসের (GEDO Associates) নতুন অলাভজনক অঙ্গ প্রতিষ্ঠান ‘সি...

ডেটা প্যাকেজের দাম কমানোর আহ্বান মন্ত্রীর

নেটওয়ার্কের মান, কল ড্রপ এবং মোবাইল ডেটা প্যাকেজের দাম পুনর্মূল্যায়ন করে কমা...

প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্...

আইন সংস্কারে জুলাই সনদই হবে পথনির্দেশক: আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, আইন সংস্কার কমিশনের স...

হাসিনা প্রত্যর্পণ ইস্যু খতিয়ে দেখছে ভারত সরকার

ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ...

প্রথম টেস্টের আগে সুখবর পেল বাংলাদেশ

অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু...

দাবানলে পুড়ছে ইউরোপ, গ্রিসে উদ্ধার অভিযান

প্রচণ্ড তাপপ্রবাহ, খরা ও দমকা হাওয়ার কারণে ইউরোপের...

৫ আগস্ট কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের

জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আগামী ৫ আগস্ট রাজ...

আফগান সিরিজে কড়া নিরাপত্তায় আয়ারল্যান্ড

আফগানিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ আয়োজনকে কেন্দ্র করে সমালোচনার...

মিরপুর-১০ ও ফার্মগেটে বোমা আতঙ্ক, যা জানালো ডিএমপি

রাজধানীর মিরপুর-১০ মেট্রোরেল স্টেশন এবং ফার্মগেট এলাকায় শনিবার (১ আগস্ট) পৃথক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা