প্রবাস

নিউইয়র্কে শীর্ষ পদে বাংলাদেশি আবদুল্লাহ

আন্তর্জাতিক ডেস্ক: প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক পুলিশ বিভাগের (এনওয়াইপিডি) কমান্ডিং অফিসার হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ক্যাপ্টেন খন্দকার আবদুল্লাহ।

স্থানীয় সময় গত সোমবার (২০ সেপ্টেম্বর) ব্রুকলিনের এনওয়াইপিডির ৬৯ প্রিসিস্কটের (পুলিশ অফিস) শীর্ষস্থানীয় পদ কমান্ডিং অফিসার হিসেবে আনুষ্ঠানিকভাবে এ দায়িত্ব গ্রহণ করেন তিনি। এর আগে ২০১৮ সালের ডিসেম্বরে নিউইয়র্ক পুলিশের ক্যাপ্টেন হিসেবে পদোন্নতি পেয়েছিলেন আবদুল্লাহ।

সিলেটের বালাগঞ্জ থানার সন্তান ৩৫ বছর বয়সী খন্দকার আবদুল্লাহ তার প্রয়াত বাবা খন্দকার মদব্বির আলী ও মা মুহিবুন্নেসা চৌধুরীর সঙ্গে অভিবাসী হয়ে যুক্তরাষ্ট্রে এসেছিলেন ১৯৯৩ সালে। তিনি নিউইয়র্ক সিটির জন জে কলেজ থেকে ক্রিমিনাল জাস্টিসে মাস্টার্স সম্পন্ন করেন। তিন সন্তানের জনক খন্দকার আব্দুল্লাহ সহধর্মিণী নিয়ে কুইন্সে বসবাস করেন।

বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন (বাপা) সূত্রে জানা যায়, খন্দকার আব্দুল্লাহ ২০০৫ সালে এনওয়াইপিডিতে পুলিশ ক্যাডেট হিসেবে যোগ দেন। এরপর পদোন্নতি পেয়ে ২০০৭ সালে পুলিশ অফিসার হিসেবে শপথ নেন। শুরুর দিকে পুলিশ অফিসার হিসেবে খন্দকার আব্দুল্লাহর দায়িত্ব পড়ে তখনকার সময়ের পূর্ব নিউইয়র্কের ব্রুকলিনের ৭৫ প্রিসিস্কটে।

খন্দকার আব্দুল্লাহ সার্জেন্ট পদে পদোন্নতি লাভ করেন ২০১৩ সালে। বিভিন্ন প্রিসিস্কটে অপরাধ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সাদা পোশাকের পুলিশের কমান্ডিং অফিসার হিসেবে সাফল্যের স্বাক্ষর রাখেন। ২০১৬ সালের আগস্টে খন্দকার আবদুল্লাহ লেফটেন্যান্ট পদে পদোন্নতি লাভ করেন। পরে নিউইয়র্ক সিটির ২৮ প্রিসিস্কটের দায়িত্ব পান। এ সময় দক্ষতা ও নৈপুণ্যতার সঙ্গে কাজ করে সবার নজর কাড়েন তিনি। নিউইয়র্ক সিটির হার্লেম এলাকায় তাকে স্পেশাল অপারেশনের দায়িত্ব দেওয়া হয়।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা