প্রবাস

শান্তি প্রতিষ্ঠায় বঙ্গবন্ধুর দর্শনে এগিয়ে যাচ্ছে দেশ

কূটনৈতিক প্রতিবেদক: বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় জাতির পিতার আদর্শ ও দর্শনকে অনুসরণ করে বাংলাদেশ গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে বলে জানিয়েছেন বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সম্মানিত সদস্য সচিব ও কিউরেটর মোঃ নজরুল ইসলাম খান।

দক্ষিণ কোরিয়ার সিউলস্থ বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

‘জাতীয় শোক দিবস’ উপলক্ষ্যে অনলাইন আলোচনা সভায় রাষ্ট্রদূত আবিদা ইসলামের সভাপতিত্বে এতে অংশ নেন কোরিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশী নাগরিকগণ। অনুষ্ঠানের শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী ও অবদানের উপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

রাষ্ট্রদূত আবিদা ইসলাম তাঁর বক্তব্যে জাতির পিতার অসাম্প্রদায়িক নীতি ও বন্ধুত্বপূর্ণ পররাষ্ট্র নীতি এবং বিশ্ব শান্তি ও সম্প্রীতি স্থাপনে তাঁর ঐকান্তিক প্রচেষ্টা ও সমর্থনের কথা উল্লেখ করেন।

‘মুজিব বর্ষ’ উদযাপনের অংশ হিসেবে 'বঙ্গবন্ধু শান্তি পুরস্কার' প্রদান প্রসঙ্গে রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ সরকারের এই উদ্যোগ বিশ্বে শান্তি ও সহনশীলতার সংস্কৃতি ছড়িয়ে দেবে। তা ছাড়া, আসন্ন ডিসেম্বর মাসে ঢাকায় অনুষ্ঠিতব্য ‘বিশ্ব শান্তি সম্মেলন’ বিশ্ব মানবতাকে একত্রিত হতে অনুপ্রাণিত করবে এবং আমাদের পরবর্তী প্রজন্মের জন্য সমতা ও ন্যায়বিচারের ভিত্তিতে আরও শান্তিপূর্ণ বিশ্ব প্রতিষ্ঠায় সহায়ক হবে-যার স্বপ্ন দেখেছিলেন বঙ্গবন্ধু।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

সব সমুদ্রবন্দরে সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে ভারতের পশ্চি...

আবারও আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ পার্টির’

ককরোচ জনতা পার্টি (সিজেপি)’ র টানা ৩৭ দিনের আন্দোলন থেমেছে মাত্র গতকাল।...

‘পথের পাঁচালী’ দেখে মুগ্ধ নোলান

হলিউডের অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান ভারতীয় চলচ্চিত্র অপু ট্রিলজি&rsq...

উলিপুরে পরিবেশ-দুর্যোগ সচেতনতায় কর্মসূচি

কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, পলিথিনের ব্যবহার কমানো...

‘ইত্যাদি’তে পুতুলের স্বপ্নজয়ের গল্প

‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতা দিয়ে দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা