প্রবাস

সৌদিতে সাড়ে ৩ হাজার বাংলাদেশির মৃত্যু

প্রবাস ডেস্ক : সৌদি আরবের বিভিন্ন স্থানে ২০১৯ সালের জুলাই থেকে ২০২১ সালের জুন পর্যন্ত দুই বছরে অন্তত তিন হাজার ৪৩৭ বাংলাদেশি মারা গেছেন। দেশটির জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের সাম্প্রতিক এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ওই প্রতিবেদন অনুসারে, যারা মারা গেছেন তাদের মধ্যে দুই হাজার ৪৪৮ জনকে পরিবারের অনুমতিসাপেক্ষে সৌদিতেই দাফন করা হয়েছে। বাকি ৯৮৯ জনের মরদেহ দেশে ফেরত পাঠানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, অর্থবছর হিসাবে ২০১৯-২০ সালে সৌদিতে এক হাজার ৬৯৬ জন বাংলাদেশি প্রাণ হারিয়েছেন। পরের অর্থবছর, অর্থাৎ ২০২০-২১ সালে মারা গেছেন এক হাজার ৭৪১ জন।

সৌদির ১৩টি প্রদেশের সাতটিতে থাকা বাংলাদেশিরা জেদ্দা কনস্যুলেটের সেবা নিয়ে থাকেন। পশ্চিমাঞ্চলের ওই সাতটি প্রদেশের বিভিন্ন এলাকায় প্রায় সাত লাখ বাংলাদেশি থাকেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

অবশ্য রিয়াদ দূতাবাসের তথ্যমতে, বর্তমানে প্রায় ২২ লাখ ৮ হাজার বাংলাদেশি গোটা সৌদি আরবে কর্মরত।

জানা গেছে, ২০২০ সালের মার্চ থেকে এখন পর্যন্ত ৫৫৬ বাংলাদেশি করোনায় মারা গেছেন বলে কনস্যুলেটে নথিভুক্ত হয়েছে। এছাড়া প্রতিবেদনটিতে কনস্যুলেটের সেবা সংক্রান্ত আরও নানা তথ্য তুলে ধরা হয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা