সংগৃহীত ছবি
প্রবাস

মালয়েশিয়ায় বাংলাদেশি যুবক নিহত

প্রবাস ডেস্ক: মালয়েশিয়ার কেলানতান রাজ্যের জালান গুয়া মুসাং লোজিং এলাকায় সড়ক দুর্ঘটনায় নুরনবী (৩২) নামের ১ বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে গুয়া মুসাং জেলা পুলিশ সুপারিনটেনডেন্ট সিক চুন ফু। এদিকে দেশটির অনলাইন পোর্টাল হারিয়ান মেট্রোর এক প্রতিবেদনে এই তথ্য জানায়।

আরও পড়ুন: লেবাননে বাংলাদেশিরা নিরাপদে

গুয়া মুসাং জেলা পুলিশ সুপারিনটেনডেন্ট চুন ফু জানান, বৃহস্পতিবার ভোরে নুরনবী পাহাংয়ের ক্যামেরন হাইল্যান্ডসের ব্লু ভ্যালি-গুয়া মুসাংয়ের দিকে যাচ্ছিলেন। এর পথে তার পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি লোহার ব্যারিয়ারে ধাক্কা লেগে রাস্তার বাম দিকে ঘুরে যায়।

এরপর নিজেকে বাঁচাতে পিকআপ থেকে লাফিয়ে পড়ে মাথায় গুরুতর ভাবে আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

লাশ ময়নাতদন্তের জন্য গুয়া মুসাং হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে। এ সময় সড়ক পরিবহন আইন ১৯৮৭ এর ৪১(১) ধারায় এই বিষয়ে মামলার তদন্ত হচ্ছে বলে জানায় জেলা পুলিশ প্রধান।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রান্তিক নারীর স্বাস্থ্য সুরক্ষায় ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী

দেশের প্রত্যন্ত অঞ্চলের নারীদের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এবং নারীস্ব...

জামায়াত ক্ষমতায় যেতে ভারতের সঙ্গে লিয়াজোঁ শুরু করেছে : রাশেদ খান

ক্ষমতা দখলের অভিপ্রায়ে ভারত সরকারের সাথে জামায়াতে ইসলামী যোগাযোগ বা গোপন সম...

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা