সংগৃহীত
প্রবাস

মালয়েশিয়ায় সড়কে ৩ বাংলাদেশি নিহত

নিজস্ব প্রতিবেদক : মালয়েশিয়ার পেরাক রাজ্যে ঈদের দিনে সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি নিহত হয়েছেন।

আরও পড়ুন : জাতীয় ঈদগাহে প্রধান জামাত অনুষ্ঠিত

বুধবার (১০ এপ্রিল) বিকেলে কাম্পার এলাকায় উত্তর-দক্ষিণ এক্সপ্রেসওয়েতে একটি লরির সঙ্গে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে।

কাম্পার পুলিশ প্রধান নাজরি দাউদ বলেন, চালকসহ ৮ জন বহনকারী গাড়িটি ক্যামেরুন হাইল্যান্ড থেকে কুয়ালালামপুর যাচ্ছিল। চলন্ত গাড়ির টায়ার ফেটে গেলে চালক নিয়ন্ত্রণ হারান এবং লেনের দিকে যাওয়ার আগে গার্ডরেলে ধাক্কা লেগে গাড়ি দুমড়েমুচড়ে যায়। পরবর্তীতে একটি লরি পিছনে ধাক্কা দেয়।

আরও পড়ুন : মাইক্রোবাস-পিকআপ সংঘর্ষে নিহত ৪

তিনি জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিনজন মারা যান এবং অপর একজন বাংলাদেশি গুরুতর আহত হন। বাকি চার যাত্রী ও লরি চালক অক্ষত অবস্থায় পালিয়ে যায়।

নাজরি আরও বলেন, আহত যাত্রীকে চিকিৎসার জন্য তাপাহ হাসপাতালে পাঠানো হয়েছে এবং বেপরোয়া বা বিপজ্জনক গাড়ি চালানোর কারণে মৃত্যু ঘটার জন্য সড়ক পরিবহন আইন ১৯৮৭-এর ৪১ (১) ধারায় মামলাটি তদন্ত করা হচ্ছে।

আরও পড়ুন : মানুষ নির্বিঘ্নে বাড়ি যেতে পেরেছে

দেশটি রাষ্ট্রীয় গণমাধ্যম বার্নামা জানায়, দুর্ঘটনার শিকার হওয়া ৭ জন বাংলাদেশি ক্যামেরন হাইল্যান্ডের বাগানের শ্রমিক ছিলেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত খল অভিনেতা চৌধুরী মাজহার আলী ওরফে শিবা শানু দীর্ঘদিন...

গায়ক অন্তুর বিরুদ্ধে যৌন নির্যাতনের প্রমাণ মেলেনি, তদন্তে বেরিয়ে এলো ভিন্ন ঘটনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও উদীয়মান সংগীতশিল্পী আবু জাহিদ অন্তুর বিরুদ্...

যশোর বোর্ডে গত ৪ বছরের মধ্যে এইচএসসিতে পাসের হার সর্বনিম্ন

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় যশোর শিক্ষা বো...

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা