রাজনীতি

ডামি সরকার দুরভিসন্ধিতে লিপ্ত : রিজভী 

নিজস্ব প্রতিবেদক : বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, ৭ জানুয়ারির ডামি নির্বাচনের ডামি সরকার নতুন দুরভিসন্ধিতে লিপ্ত ।

শুক্রবার (১৫ মার্চ) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আবারও তারা জিয়া পরিবারকে টার্গেট করেছে । ডামি নির্বাচনের পর তারা দেশ ও দেশের জনগণকে মহাসংকটে ফেলে একটি মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করছে। সেটি হলো,বিএনপিকে নিশ্চিহ্ন করা।

আরও পড়ুন : নির্বাচন ছাড়া সরকার পরিবর্তন সম্ভব না


বিএনপির সিনিয়র এই নেতা আরও বেলেন, আওয়ামী লীগ ইতিহাস থেকে শিক্ষা নেয়নি, এখন যারা শেখ হাসিনার নব্য বাকশালের মুখপাত্র হয়েছেন, ইতিহাস এদের ক্ষমা করবে না।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদকে উদ্দেশ্য রিজভী বলেন, ওবায়দুল কাদের যতই চিৎকার করুক, দেশবাসীর নিকট এটি প্রমাণিত যে, আওয়ামী লীগ সরকারের অপর নাম সিন্ডিকেট আর লুটপাট। কোনো কিছু সামাল দিতে না পেরে, সরকার নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এখন ছাত্রলীগকে লেলিয়ে দিয়েছে ধর্মপ্রাণ মুসলমানের ইফতার ভাঙার কর্মসূচিতে।

আরও পড়ুন : ২৫ রমজানের মধ্যে বেতন দিতে হবে

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী, অধ্যাপক ড. মামুন আহমেদ, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, বিএনপি নেতা অধ্যাপক ইমতিয়াজ বকুল, সাবেক ছাত্রদল নেতা এজমল হোসেন পাইলট, যুবদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মেহবুব মাসুম শান্ত, ছাত্রদল নেতা ডা. তৌহিদুর রহমান আউয়াল প্রমুখ।

সান নিউজ/এজেড

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা