সংগৃহীত ছবি
রাজনীতি

রাজধানীর হার্ট ঢাকা-৮ হবে স্মার্ট 

নিজস্ব প্রতিবেদক: ঢাকা-৮ আসনে আওয়ামী লীগের প্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম জানান, বাংলাদেশ ডিজিটাল থেকে স্মার্ট হচ্ছে। বাংলাদেশের রাজধানী হলো ঢাকা এবং ঢাকার হার্ট হচ্ছে ঢাকা-৮ আসন। এ আসনের জনগণকে সাথে নিয়ে ঢাকা-৮ কে স্মার্ট বাংলাদেশের মডেল হিসেবে গড়ে তুলব।

বৃহস্পতিবার মতিঝিলে গণসংযোগের সময় সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: শেখ হাসিনা ভিসানীতি পরোয়া করেন না

নাছিম বলেন, ঢাকা-৮ আসনটি পল্টন, মতিঝিল, শাহবাগ, রমনা ও শাহজাহানপুর থানা নিয়ে গঠিত। এ আসনে রয়েছে বাণিজ্যিক প্রাণকেন্দ্র মতিঝিল, ২৩ বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়, সচিবালয়, হাইকোর্ট, জাতীয় মসজিদ বায়তুল মোকাররম, কাকরাইল, নয়াপল্টন, সোহরাওয়ার্দী উদ্যান, রমনা পার্ক, ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, শহীদ মিনার, জাতীয় জাদুঘর, ঢাকা মেডিকেল কলেজ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, বারডেম, কমলাপুর রেল স্টেশনসহ অনেক গুরুত্বপূর্ণ এলাকা। রাজধানী ঢাকার হার্ট হচ্ছে ঢাকা-৮ আসন। এই আসনকে স্মার্ট করে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমরা এগিয়ে যাব।

আরও পড়ুন: রেজা কিবরিয়ার পদত্যাগ

তিনি আরও জানান, ঢাকা-৮ আসনের নাগরিকদের কিছু অসুবিধা রয়েছে। গ্যাস, পানিসহ নানা বিষয়ে ভোগান্তিতে রয়েছে। আমি নির্বাচিত হলে সিটি কর্পোরেশনের মেয়রের সাথে সমন্বয় করে তাদের জন্য কাজ করব। আমি চেষ্টা করব এ এলাকা পরিষ্কার, মাদকমুক্ত ও সন্ত্রাসমুক্ত করার। শিক্ষা প্রতিষ্ঠানে যেন শিক্ষার পরিবেশ ঠিক থাকে তার জন্য আমি চেষ্টা করব। কোনো প্রকার দুর্নীতিকে আমরা ছাড় দেব না। একটু সময় দিলে আমি তাদের সকল সমস্যা দূর করব, ইনশাল্লাহ।

কৃষিবিদ নাছিম বলেন, ঢাকা-৮ আসনে বর্তমান ভোটার সংখ্যা হলো ২ লাখ ৭০ হাজার ৬৫০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫১ হাজার ৯৩৮ জন ও নারী ভোটার ১ লাখ ১৮ হাজার ৭১১ জন এবং হিজড়া ভোটার একজন। এ আসনে ভোটকেন্দ্র রয়েছে ১১০টি। ভোটকে কেন্দ্র করে সকলের মধ্যে একটি উৎসবের আমেজ কাজ করছে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা