ছবি: সংগৃহীত
রাজনীতি

ভোলায় অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল  

ভোলা প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলের প্রতিবাদে এবং ‘একদফা’ দাবিতে আগামীকাল থেকে শুরু হচ্ছে বিএনপির সপ্তম দফায় ৪৮ ঘণ্টার অবরোধ।

আরও পড়ুন: নোয়াখালী স্বেচ্ছাসেবক দলের সভাপতি গ্রেফতার

শনিবার (২৫ নভেম্বর) দুপুরে এ অবরোধের সমর্থন জানিয়ে ভোলা জেলা বিএনপির উদ্যাগে বিক্ষোভ মিছিল করা হয়।

ভোলা জেলা বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের অংশগ্রহণে বিক্ষোভ মিছিলটি জেলা বিএনপি কার্যলয়ের সামনে থেকে বের হয়ে বরিশাল দালান পয়েন্টে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ভোলা জেলা বিএনরি সদস্য সচিব রাইসুল আলম।

আরও পড়ুন: ১০ আসনে আ’লীগের একক প্রার্থী যারা

এ সমাবেশে উপস্থিত ছিলেন- ভোলা জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আলহাজ্ব সফিউর রহমান কিরণ, যুগ্ম আহবায়ক আবদুর রব, কবির হোসেন, সদস্য ইয়ারুল আলম লিটন, ভোলা সদর উপজেলা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবদুল কাদের সেলিম, উপজেলা যুবদল নেতা বিলাল হোসেন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক খন্দকার আল-আমিন, সহ-সভাপতি রবিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আকবর আকন, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক আল-আমীন হাওলাদার, ছাত্রনেতা নূর মোহাম্মদ রুবেল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রাসেল, জেলা মহিলাদলের সভাপতি এড. সাজেদা আক্তার ও সাধারণ সম্পাদক ইয়াসমিন।

সমাবেশে নেতাকর্মীরা নির্বাচনী তফসিল বাতিলসহ সরকার পতনের বিভিন্ন স্লোগান দেন।

আরও পড়ুন: জোটের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি

বক্তারা বলেন, এই সরকার ২০১৪ এবং ২০১৮ সালের মতো আরেকটি প্রহসনের নির্বাচনের পাঁয়তারা করছে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের ভয়ভীতি এবং প্রলোভন দিয়ে নির্বাচনে আনার চেষ্টা করছে। দেশের জনগণ যেকোনো মূল্যে এ প্রহসনের নির্বাচন প্রতিহত করবে।

এ সময় তারা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি জানান।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা