সংগৃহীত
রাজনীতি

বিএনপির আন্দোলন চোরাগুপ্তা হামলা

নিজস্ব প্রকিবেদক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মন্তব্য করেছেন বিএনপির আন্দোলন এখন চোরাগুপ্তা হামলা। তিনি আরও বলেছেন, চোরাগোপ্তা হামলা চালিয়ে তারা শেখ হাসিনাকে ক্ষমতা থেকে হটাতে চায়।

আরও পড়ুন: হজ নিবন্ধন শুরু ১৫ নভেম্বর

শুক্রবার (১০ নভেম্বর) সকালে রাজধানীর গুলিস্তানে ‘শহীদ নূর হোসেন চত্বরে’ (জিরো পয়েন্ট) শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা জানান।

ওবায়দুল কাদের বলেন, সন্ত্রাস, জঙ্গিবাদ, সাম্প্রদায়িক ও গণতন্ত্রবিরোধী শক্তি, অতীতে যারা গণতন্ত্রকে বার বার আঘাত করেছে, তারা এখন গণতন্ত্রের নামে আন্দোলন করছে। যে আন্দোলনে তারা ব্যর্থতার আগ পর্যায়ে অগ্নি-সন্ত্রাস ও সন্ত্রাসী তৎপরতায় নিয়ে গেছে। নির্বাচন সামনে রেখে সেই ২০১৩-১৪ ও ২০১৫ সালের মতো গণপরিবহন পোড়ানোর সেই অগ্নি-সন্ত্রাস তারা করছে।

আরও পড়ুন: শনিবার কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী

তিনি আরও বলেন, তারা আসলে গণতন্ত্র ও নির্বাচন চায় না। জন-সম্পৃক্ততার অভাবে ব্যর্থতার এ আন্দোলন তারা চোরাগুপ্তা হামলার দিকে নিয়ে গেছে। এখন তাদের আন্দোলন চোরাগুপ্তা হামলা। চোরাগোপ্তা হামলা চালিয়ে তারা প্রধানমন্ত্রীকে ক্ষমতা থেকে হটাতে চায়, নির্বাচন বানচাল করতে চায়। এটাই হচ্ছে বিরোধীদলের আন্দোলনের প্রধান লক্ষ্য।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জানান, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার লড়াই আমাদের চলছে। বঙ্গবন্ধুকন্যার নেতৃত্বে আমরা বিরামহীন লড়াই চালিয়ে যাচ্ছি।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা