রাজনীতি

সরকার নিজেদের অতি চালাক ভাবছে

নিজস্ব প্রতিবেদক: বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেছেন, সরকার বিএনপিকে একদিকে নির্বাচনে অংশ নিতে বলে, আরেকদিকে নেতাকর্মীদের গ্রেপ্তার করছে।

রোববার (৫ নভেম্বর) সকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে রিজভী এ কথা বলেন। বিবৃতিতে তিনি জানান, শনিবার ঢাকা থেকে বিএনপির সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) সৈয়দ ইমরান সালেহ প্রিন্সকে আইনশৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করেছে।

আরও পড়ুন: ৪৮ ঘণ্টার অবরোধ চলছে

এ ছাড়া ওইদিন গভীর রাতে বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর (বীর উত্তম) ও রোববার ভোরে রাজধানীর উত্তরা থেকে বিএনপির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে।

জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, একদিকে সরকারের আজ্ঞাবহ নির্বাচন কমিশন বিএনপিকে নির্বাচনে অংশগ্রহণের জন্য আহ্বান জানাচ্ছে। অন্যদিকে দলের সিনিয়র নেতাসহ সর্বস্তরের নেতাকর্মীকে গ্রেপ্তারে ক্র্যাকডাউন শুরু করা হয়েছে। এটি যেন এক মহা তামাশা।

আরও পড়ুন: ভোলায় আ’লীগের শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা

তিনি আরও বলেন, বিএনপির তালাবদ্ধ কার্যালয়ে ইসির চিঠি পাঠানোও ছিল আরেকটি তামাশা। আসলে সরকার নিজেদের অতি চালাক ভাবছে এবং সবকিছুতেই ধরাকে সরাজ্ঞান বানাচ্ছে।

রিজভী বলেন, সাঁড়াশি অভিযান চালিয়ে নেতাকর্মীদের যেভাবে গ্রেপ্তার করা হচ্ছে তাতে এটি সুস্পষ্ট যে, শাসকগোষ্ঠী যে কোনোভাবে নির্বাচন অনুষ্ঠিত করে আবারও রাষ্ট্রক্ষমতা দখল করতে বদ্ধপরিকর। কিন্তু তাদের এই স্বপ্ন বাস্তবায়ন হবে না। বর্তমান সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ছাড়া জনগণ ঘরে ফিরে যাবে না।

সান নিউজ/টিও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা