সংগৃহীত
রাজনীতি

রিজভীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

নিজস্ব প্রতিনিধি: গোপালগঞ্জ জেলায় বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বিরুদ্ধে দায়ের করা ১০০ কোটি টাকার মানহানির মামলায় হাজিরা না দেওয়ায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন গোপালগঞ্জ আদালত।

আরও পড়ুন: খালেদার বিরুদ্ধে নাইকো মামলা চলবে

আজ বুধবার (৩০ আগস্ট) দুপুরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত-১-এর বিচারক শেখ মো. রুবেল এই পরোয়ানা জারি করেন।

উল্লেখিত, বিষয়টি নিশ্চিত করেছেন মামলার বাদী এবং গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি মো. দেলোয়ার হোসেন সরদার।

মামলার বিবরণে জানা গেছে, ২০১৮ সালের ২৩ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী কটূক্তি করেন। এছাড়া মামলার বাদী দোলেয়ার হোসেন সরদারসহ ২৩ জনকে রাজাকার বলে ছোট করেন।

আরও পড়ুন: আজ ঢাকাসহ দেশজুড়ে বিএনপির মিছিল

এছাড়াও ২০১৯ সালের ২০ জানুয়ারি গোপালগঞ্জ আদালতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দেলোয়ার হোসেন সরদারের মানহানি হওয়ায় দোলেয়ার হোসেন সরদার বাদী হয়ে রিজভীর বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির অভিযোগ এনে একটি মামলা দায়ের করেন।

২০২১ সালের ১০ ফেব্রুয়ারি এ মামলাটি সিআইডি দীর্ঘ তদন্ত শেষে রিজভীকে অভিযুক্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করে। আদালত তার বিরুদ্ধে সমন জারি করেন। চলতি বছরের ১৮ এপ্রিল গোপালগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তার জামিন মঞ্জুর করেন।

আজ বুধবার এ মামলার শুনানির দিন ধার্য করা হয়েছিল। তিনি (রিজভী) আদালতে হাজির না হওয়ায় বিচারক তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

আরও পড়ুন: আর কোনো ছাড় দেওয়া হবে না

মামলার বাদী দেলোয়ার হোসেন সরদার জানান, মিথ্যা তথ্য দিয়ে সংবাদ সম্মেলন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বাংলাদেশ আওয়ামী লীগ ও আমার সম্মান ক্ষুন্ন হয়েছে। তাই আমি ২০১৯ সালে বিএনপি নেতা রিজভীর বিরুদ্ধে মামলা দায়ের করি। সে মামলা চলতি বছরের এপ্রিলে আদালত জামিন মঞ্জুর করে। মামলার শুনানির দিন আজকে ধার্য ছিল। কিন্তু আদালতে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।

আসামিপক্ষের আইনজীবী কাজী আবুল খায়ের জানান, বিএনপি নেতা রুহুল কবির রিজভীর মামলার শুনানির দিন আজ ধার্য ছিল। কিন্তু অসুস্থ থাকায় তিনি আদালতে উপস্থিত হতে পারেননি। আদালতের কাছে আমরা সময়ের আবেদন করেছিলাম, কিন্তু আদালত সময় আবেদন নাকচ করে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

মাদারীপুরে খাল খনন কার্যক্রম পরিদর্শনে এমপি জাহান্দার

মাদারীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শামসুন্নাহার হাই স্কুল-সংলগ্ন দীর্ঘদিনের অ...

খানা-খন্দে ভরপুর মাদারীপুর-শরীয়তপুর মহাসড়ক 

সড়কটি কয়েক মাসের মধ্যেই সড়কের বিভন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও...

পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তার বাধ্যতামূলক অবসর 

বাংলাদেশ পুলিশের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।...

শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ জনতা পার্টির

ভারতে পুলিশি সহিংসতার শিকার মানুষের প্রতি সংহতি জানিয়ে দেশব্যাপী বিক্ষোভ কর্ম...

বৃষ্টির প্রভাবে মনোহরদীর বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী

টানা বৃষ্টির প্রভাবে নরসিংদীর মনোহরদী উপজেলার কাঁচা বাজারের সবজি সরবরাহ উল্লে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা