ছবি : সংগৃহিত
রাজনীতি

সরকার নাটক সাজিয়ে দেখায় জঙ্গি আছে

নিজস্ব প্রতিবেদন: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার জঙ্গি নাটক সাজিয়ে পশ্চিমা বিশ্ব এবং ভারতকে দেখাতে চায় বাংলাদেশে জঙ্গি আছে, জঙ্গিবাদ আছে।

আরও পড়ুন: জাপা চেয়ারম্যানের দায়িত্ব নিলেন রওশন

সম্প্রতি জঙ্গি আটকের প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল বলেন, গহীন জঙ্গলের কথা বলে একটি পাড়া থেকে কিছু সাধারণ লোককে জঙ্গি বলে তুলে নিয়ে আসা হয়। এটা তাদের (সরকার) প্রয়োজন আছে।

কেননা, তারা দেখাতে চায় বাংলাদেশে জঙ্গি আছে, জঙ্গিবাদ আছে, এটা দমন করার জন্য শুধু তাদেরই দরকার। এটাই হচ্ছে তাদের মূল উদ্দেশ্য।

আরও পড়ুন: আজ নয়াপল্টনে বিএনপি’র বিক্ষোভ-সমাবেশ

মঙ্গলবার (২২ আগস্ট) দুপুরে রাজধানীর কাকরাইল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমদের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সাধারণ মানুষ জানে জঙ্গি হচ্ছে আওয়ামী লীগ, জঙ্গি হচ্ছে এই সরকার উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, কারণ, তারা দেশের সাধারণ মানুষের ওপর সন্ত্রাস, জঙ্গিবাদ চাপিয়ে দিয়ে তাদেরকে হত্যা করছে, তাদের অধিকার হরণ করছে। জঙ্গিবাদ সেটাই। এ কথাগুলো অস্বীকার করার উপায় নেই।

আরও পড়ুন: কতটা নিষ্ঠুর হলে এমন কথা বলে

বিএনপি মহাসচিব বলেন, এটা সত্য, এদেশের মানুষ ধর্মপ্রাণ। এটা তো কোনো পাপ নয়, অপরাধ নয়। সেজন্য যে কোনো মানুষ যারা ধর্ম পালন করেন তাদেরকে জঙ্গি বানিয়ে ফায়দা হাসিল করে এই সরকার।

সাবেক মন্ত্রী ও জাপা (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দারের সভাপতিত্বে ও এসএমএম শামীমের সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ ইবরাহীম,

আরও পড়ুন: বিএনপি হত্যা-খুনের রাজনীতিতে বিশ্বাসী

বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, বিএনপির মিডিয়া সেলের আহবায়ক জহির উদ্দিন স্বপন, জাতীয় পার্টির (কাজী জাফর) মহাসচিব আহসান হাবিব লিংকন,

প্রেসিডিয়াম সদস্য কাজী নাহিদ, নওয়াব আলী আব্বাস খান, মাওলানা রুহুল আমিন, নজরুল ইসলাম প্রমুখ।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা