ছবি-সংগৃহীত
রাজনীতি

বঙ্গবন্ধুর পর শেখ হাসিনাই শ্রেষ্ঠ বিকল্প

নিজস্ব প্রতিবেদক : দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিতে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু আজ নেই। কিন্তু তার কন্যা শেখ হাসিনাই আজ একমাত্র শ্রেষ্ঠ বিকল্প। তার হাতকেই শক্তিশালী করতে হবে। দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিতে হলে স্থিতিশীলতা রক্ষা করতে হবে।

আরও পড়ুন : আজও ষড়যন্ত্রে লিপ্ত স্বাধীনতাবিরোধীরা

আজ ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় মন্ত্রী এসব কথা বলেন। রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সন্মেলন কক্ষে এ সভার আয়োজন করে পরিকল্পনা মন্ত্রণালয়।

পরিকল্পনা সচিব সত্যজিত কর্মকারের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব ড. শাহনাজ আরেফিন, আইএমইডি সচিব আবুল কাশেম মহিউদ্দিন, পরিকল্পনা কমিশনের সদস্য ড. মোহাম্মদ এমদান উল্লাহ মিয়ান, আব্দুল বাকী, একেএম ফজলুল হক, মোছাম্মৎ নাসিমা বেগম, কাউসার আহমেদ এবং বিআইডএসর মহাপরিচালক ড. বিনায়ক সেন।

প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি ও ছোঁয়া এই পরিকল্পনা কমিশনে আছে। তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আমাদের বাঙালির সঙ্গে থাকতে হবে। দেশের সঙ্গে থাকতে হবে। এতে আনন্দ আছে, তৃপ্তি আছে।

তিনি বলেন, জীবনে বঙ্গবন্ধুর সঙ্গে দুবার আমার দেখা ও কথা বলার সুযোগ হয়েছিল। এর আগে আন্দোলন চলাকালীন বিভিন্ন সময় দূর থেকে তাকে দেখেছি। কিন্তু সামনাসামনি দেখার পর তার কথা ও আচরণ সারাজীবন আমি ভুলতে পারবো না। তিনি যেভাবে খোলামেলা এবং আবরণ মুক্তভাবে কথা বলেছিলেন তা আজও আমার কাছে বাজে। তিনি আমার হৃদয়ে দাগ কেটেছিলেন।

আরও পড়ুন : জিয়াউর রহমান হত্যাকাণ্ডের সাথে যুক্ত

এম এ মান্নান বলেন, ছাত্র অবস্থায় ঢাকা তার বিভিন্ন সভায় আমি যেতাম বক্তব্য শুনতে। ছোট থেকেই আমি ছিলাম বঙ্গবন্ধুপাগল মানুষ। তবে ব্যক্তিগত লজ্জার বিষয় হলো আমি অস্ত্র হাতে সরাসরি যুদ্ধ করতে পারিনি। আমি ছিলাম নিরীহ ও ভীরু টাইপের লোক। অত সাহসী ছিলাম না।

আলোচনা সভায় বক্তারা বলেন, বাঙালি হিসেবে আমাদের লজ্জা। আমরাই আমাদের জাতির পিতাকে হত্যা করেছি। তার পুরো পরিবারকে হত্যা করেছি। বঙ্গবন্ধু মাত্র ৫২ বছর বয়সের এই জীবনে জেল খানায়ই কাটিয়েছেন ৩ হাজার ৩৮০ দিন। তিনি এই দেশ, জাতি ও মানুষের জন্য পুরো জীবনকেই উৎসর্গ করে গেছেন।

বক্তারা আরো বলেন, বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ। এ ব্ষিয়ে কোন সন্দেহ নেই। ১৫ আগষ্টের খুনিদের বিচার হচ্ছে। এখনও যারা বাইরে আছে তাদের এনে দ্রুত বিচার করা উচিত।

আরও পড়ুন : আজ শিল্পকলায় দিনব্যাপী আয়োজন

আলোচনা শেষে বঙ্গবন্ধুর স্ত্রী শেখ ফজিলাতুন নেছা মজিবের ওপর নির্মিত বঙ্গমাতা নামের শর্ট ফিল্ম পরিবেশ ও দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়। পাশাপাশি দুপুরে ধানমন্ডির ৩২ নম্বরের বাড়িতে গিয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

ভিসার শর্ত শিথিল করলো চীন

বাংলাদেশি দর্শনার্থীদের ১৪০তম চায়না ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট ফেয়ারে (ক্যান...

ফের কমল স্বর্ণের দাম

দেশের বাজারে ফের স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জু...

দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশির মৃত্যু

দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশের কুইন্সটাউন (বর্তমান কোমানি) থেকে প্রায়...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

গ্রেপ্তার না করলে আত্মসমর্পণ করবেন লতিফ সিদ্দিকী

রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে হাজিরা দিয়েছেন সাব...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

কমনওয়েলথ গেমসে হিটে ৩৬তম রাফি

কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিকসে ইমরানুর রহমান, বক্সিংয়ে জিনাত ফেরদৌসের পর এবার সা...

হবিগঞ্জে এনসিপির বিক্ষোভ কর্মসূচির ডাক

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগা...

৪৫ বছর আগে যেভাবে সরিয়ে নেওয়া হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা