ছবি: সংগৃহীত
রাজনীতি

সারাদেশে বিএনপির প্রতিবাদ সমাবেশ 

নিজস্ব প্রতিবেদক: দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান ও তার স্ত্রী জোবাইদা রহমানের বিরুদ্ধে দুদকের মামলায় সাজার প্রতিবাদে আজ সারাদেশে মহানগর ও জেলা শহরে সমাবেশ করবে বিএনপির সাথে যুগপৎ আন্দোলনে থাকা ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল।

আরও পড়ুন: নোয়াখালীতে বিএনপির বিক্ষোভ

নয়াপল্টনে যৌথ বিক্ষোভ সমাবেশে জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের পক্ষে গতকাল বৃহস্পতিবার (৩ আগস্ট) সারা দেশের জেলা ও মহানগরীতে যৌথভাবে এ কর্মসূচি ঘোষণা করেন।

এ সময় উপস্থিত ছিলেন- স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, যুবদল ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন, স্বেচ্ছাসেবক দল সাধারণ সম্পাদক রাজিব আহসান, ছাত্রদল সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবন ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল।

আরও পড়ুন: নেদারল্যান্ডসকে বিনিয়োগের আহ্বান

প্রসঙ্গত, সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৯ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সাথে তারেকের স্ত্রী ডা. জোবায়দা রহমানের ৩ বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

বুধবার (২ আগস্ট) এ রায় ঘোষণা করেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. আছাদুজ্জামান।

আরও পড়ুন: জনগণ যেভাবে চাইবে, ভোট সেভাবেই হবে

দুদক আইনের ২৬ (২) ধারায় তারেক রহমানের ৩ বছর ও ২৭ (১) ধারায় ৬ বছরের কারাদণ্ডের আদেশ দেন আদালত। দুই ধারার সাজা এক সাথে চলবে বলে বিচারক রায়ে উল্লেখ করেন।

কারাদণ্ডের পাশাপাশি তারেক রহমানকে ৩ কোটি টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। অনাদায়ে তাকে আরও ৩ মাস সাজা ভোগ করতে হবে।

একই সাথে দুদক আইনের ২৭ (১) ধারায় জোবায়দা রহমানের ৩ বছরের কারাদণ্ডের আদেশ দেন আদালত।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা