ছবি : সংগৃহিত
রাজনীতি

আমানকে দেখতে প্রধানমন্ত্রীর প্রতিনিধি

নিজস্ব প্রতিনিধি: জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে বিএনপি নেতা আমানউল্লাহ আমানকে দেখতে গেছে প্রধানমন্ত্রীর প্রতিনিধি দল।

আরও পড়ুন: ধোলাইখালে সংঘর্ষ, আহত ৬

শনিবার (২৯ জুলাই) দুপুর সোয়া ২টার পর প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব গাজী হাফিজুর রহমান লিকুর নেতৃত্বে একটি প্রতিনিধি দল তাকে দেখতে হাসপাতালে যান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে তার সহকারী একান্ত সচিব-২ গাজী হাফিজুর রহমান (লিকু) জাতীয় হৃদরোগ হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি নেতা আমানউল্লাহ আমানকে দেখতে যান বলে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়।

বিএনপি নেতাকে এসময় প্রধানমন্ত্রীর পাঠানো দুপুরের খাবার, বিভিন্ন ধরনের মৌসুমি ফল ও জুসের বুকেট তুলে দেন তিনি।

আরও পড়ুন: বিকেলে আওয়ামী লীগের জরুরি সভা

গাজী হাফিজুর রহমান বিএনপি নেতা আমানকে বলেন, ‘প্রধানমন্ত্রী আপনার জন্য এসব খাবার, ফল ও জুস পাঠিয়েছেন এবং আপনার স্বাস্থ্যের খোঁজ-খবর জানতে চেয়েছেন। তিনি আপনার দ্রুত সুস্থতা কামনা করেছেন।

তিনি বলেছেন, উন্নত চিকিৎসার জন্য আমানউল্লাহ আমান পছন্দের যেকোনো জায়গায় যেতে পারেন।

তিনি আরও বলেন, রাজনীতির বাইরেও আমাদের মধ্যে একটা মানবিক সম্পর্ক রয়েছে।

আরও পড়ুন: গয়েশ্বর-আমান পুলিশ হেফাজতে

প্রধানমন্ত্রীর এসব উপহার গ্রহণ করেন এবং মানবতা ও রাজনৈতিক শিষ্টাচারের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান আমানউল্লাহ আমান।

আমানউল্লাহ আমান এর আগে অবস্থান কর্মসূচি পালনকালে আওয়ামী লীগ, বিএনপি ও পুলিশের ত্রিমুখী ধস্তাধস্তিতে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। সেখান থেকে তাকে তুলে নিয়ে যায় পুলিশ।

শনিবার (২৯ জুলাই) দুপুর পৌনে ১২টার দিকে তাকে পুলিশের ভ্যানে করে তাকে নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুন: রাজধানীতে পুলিশ-বিএনপি সংঘর্ষ

বিএনপি নেতাকর্মীরা এদিন পূর্বঘোষিত অবস্থান কর্মসূচিতে যোগ দিতে বেলা ১১টার দিকে উত্তরায় আমান উল্লাহ আমানের নেতৃত্বে জড়ো হন।

আওয়ামী লীগ আগে থেকেই সেখানে অবস্থান নিয়েছিল। তখন বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মীকে পুলিশের হাতে তুলে দেয় আওয়ামী লীগের কর্মীরা।

আমানউল্লাহ আমান এ বিষয়ে পুলিশের সাথে কথা বলতে যান। তখন পুলিশের এক কর্মকর্তা আমানকে নেতাকর্মী নিয়ে সেখান থেকে পাঁচ মিনিটের মধ্যে সরে যেতে বলেন। অবস্থান কর্মসূচির অনুমতি নেই বলে জানান।

আরও পড়ুন: কর্মসূচি থেকে সরে দাঁড়াল আ.লীগ

বেলা সাড়ে ১১টার দিকে এক পর্যায়ে পুলিশের সাথে বিএনপি নেতাকর্মীদের কথা কাটাকাটি শুরু হয়। তখন আওয়ামী লীগ এবং দলটির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা চারপাশ থেকে বিএনপি নেতাকর্মীদের ঘিরে ফেলে। তখনই দুই দলের নেতাকর্মী ও পুলিশের মধ্যে ত্রিমুখী সংঘর্ষ শুরু হয়।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা