ছবি : সংগৃহিত
রাজনীতি

আজ থেকে এক দফার আন্দোলন শুরু

নিজস্ব প্রতিবেদক: আজ মঙ্গলবার (১৮ জুলাই) সরকারের পদত্যাগের এক দফা দাবিতে রাজধানীসহ সারাদেশে বিএনপিসহ সমমনা দলগুলো পদযাত্রা করবে। এটি এক দফার আন্দোলনের প্রথম যুগপৎ কর্মসূচি।

আরও পড়ুন: মিরপুরে বিএনপি-ছাত্রলীগ সংঘর্ষ

সংবাদ মাধ্যমকে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ বিষয়ে বলেন, গাবতলী থেকে বাহাদুর শাহ পার্ক পর্যন্ত পদযাত্রা করবে বিএনপি।

মঙ্গলবার (১৮ জুলাই) সকাল ১০টা ৩০ মিনিটে গাবতলী এস এ খালেক বাস কাউন্টার এলাকা থেকে পদযাত্রা শুরু হবে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এতে প্রধান অতিথি থাকবেন। সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর (উত্তর) বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান। ঢাকা মহানগর (উত্তর) বিএনপির সদস্য সচিব আমিনুল হক সঞ্চালনায় থাকবেন।

আরও পড়ুন: ভোট গ্রহণ শেষে নির্বাচন বর্জন

এদিকে মিরপুর ১২ নম্বর থেকে বেলা ১১টায় শুরু হবে গণতন্ত্র মঞ্চের পদযাত্রা। গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতারা এতে নেতৃত্ব দেবেন। ১২ দলীয় জোট দুপুর ২টা ৩০ মিনিট কাকরাইল মোড় থেকে মতিঝিল শাপলা চত্বর পর্যন্ত পদযাত্রা করবে। এতে নেতৃত্ব দেবেন ১২ দলীয় জোটের শীর্ষ নেতারা।

দুপুর ১২টায় বিজয় নগর পানির ট্যাংকের সামনে ইত্তেফাক মোড় পর্যন্ত কর্মসূচি পালন করবে জাতীয়তাবাদী সমমনা জোট।

রাজধানীর মতিঝিলে নটরডেম কলেজের উল্টো দিক থেকে প্রেসক্লাব পর্যন্ত পদযাত্রা করবে গণফোরাম। তাদের কর্মসূচি শুরু হবে বেলা ৩টায়।

আরও পড়ুন: কিছু প্রার্থী দাঁড়ায় অভিযোগ করার জন্য

গণঅধিকার পরিষদ (নুর) বিকেলে পুরানা পল্টন কালভার্ট রোডে দলীয় অফিসের সামনে থেকে কারওয়ান বাজার পর্যন্ত পদযাত্রা করবে। এলডিপির পদযাত্রা শুরু হবে কারওয়ান বাজার থেকে বেলা ১১টায়। শেষ হবে মতিঝিল শাপলা চত্বরে গিয়ে।

অপরদিকে গণঅধিকার পরিষদ (রেজা কিবরিয়া) বেলা ৩টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে পদযাত্রা শুরু করবে। লেবার পার্টি পদযাত্রা শুরু করবে বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে, শেষ হবে টিকাটুলি মোড়ে গিয়ে।

আরও পড়ুন: নির্বাচন কমিশন ঘেরাওয়ের হুঁশিয়ারি

সকাল ১০টা ৩০ মিনিটে গণতান্ত্রিক বাম ঐক্যজোট জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে শাহবাগ হয়ে ধানমন্ডি পর্যন্ত এবং বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে শাহবাগ পর্যন্ত পদযাত্রা করবে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা