ছবি : সংগৃহিত
রাজনীতি

গোপনে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি

নিজস্ব প্রতিনিধি: প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, বিএনপি আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নেওয়ার কথা মুখে বললেও গোপনে নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে।

আরও পড়ুন: বাংলাদেশে সাম্প্রদায়িক অসন্তুষ্টি নেই

শনিবার (৮ জুলাই) নিজ নির্বাচনী এলাকা ১৭৪ ঢাকা-১ (নবাবগঞ্জ-দোহার) আসনের দোহার উপজেলার বিলাসপুরের গনি সিকদার বিদ্যালয় মাঠে কেন্দ্রভিত্তিক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে দোহারের বিভিন্ন ইউনিয়ন ও গ্রামে স্থানীয় এমপি হিসেবে জনমানুষের কথা শোনেন সালমান এফ রহমান।

এসময় দোহারের দুটি ইউনিয়নে কেন্দ্রভিত্তিক নির্বাচনী উঠান বৈঠক ছাড়াও আল আমিনবাজারে সাতটি সেতু এবং বিলাসপুরে দুটি সেতু উদ্বোধন করেন তিনি।

আরও পড়ুন: মৌমাছির কামড়ে শিশুর মৃত্যু

এছাড়াও মুকসুদপুরের ঢালারপারে পদ্মা নদীর বাম তীর সংরক্ষণ প্রকল্প কার্যক্রম পরিদর্শন করেন।

সালমান এফ রহমান বলেন, বর্তমান সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশকে ডিজিটাল বানিয়েছে আর বিএনপি সেই ডিজিটাল বাংলাদেশের সুযোগ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেশে-বিদেশে অপপ্রচার চালাচ্ছে। এ ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে।

তিনি বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, বিদেশিদের কাছে ধরনা দিয়ে লাভ নেই, বিদেশিরা বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চায়, যা বাস্তবায়নে সরকারও বদ্ধপরিকর।

আরও পড়ুন: মাদকসেবী দুই ভাইয়ের কারাদণ্ড

তাই আগামী জাতীয় সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের মাধ্যমেই হবে।

সালমান এফ রহমান, জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে ভয় পেয়ে বিএনপি নেতাকর্মীরা অপপ্রচারে লিপ্ত বলেও মন্তব্য করে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা