রাজনীতি

দেশি-বিদেশি চক্রান্ত চলছে

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর) : আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ফরিদপুর-১ (বোয়ালমারী-আলফাডাঙ্গা-মধুখালি) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ডা. দিলীপ কুমার রায় স্থানীয় গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করেছেন।

আরও পড়ুন : আন্তর্জাতিক ক্রিকেটকে তামিমের বিদায়

বৃহস্পতিবার (৬ জুলাই) দুপুরে স্থানীয় একটি রেস্টুরেন্টে তিনি এ মতবিনিময় করেন। দিলীপ রায় বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ডের চেয়ারম্যান এবং ডা. দিলীপ রায় হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ এণ্ড হাসপাতালের প্রতিষ্ঠাতা। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের ঢাকা মহানগর (দক্ষিণ) শাখার সহ সভাপতি।

মতবিনিময়কালে ডা. দিলীপ রায় বলেন, 'আমি রাজনৈতিক আদর্শ নিয়ে আমার রাজনীতি শুরু করেছি। আমি ঢাকা মহানগর (দক্ষিণ) আওয়ামী লীগের বিভিন্ন পদে ৪৩ বছর ধরে নেতৃত্ব দিচ্ছি। যুগ্ম সাধারণ সম্পাদক ছিলাম। এখন সহ সভাপতি আছি। আমার রাজনৈতিক জীবনে আমি কখনো একটু ক্ষণিকের জন্য নীতিচ্যুত হইনি। আমার রাজনৈতিক যা কিছু অর্জন সবই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনার জন্য সম্ভব হয়েছে।

আরও পড়ুন : মেক্সিকোতে সড়ক দুর্ঘটনা, নিহত ২৭

নির্বাচনকে সামনে রেখে দেশি-বিদেশি শক্তির চক্রান্ত চলছে। একটা সংকট চলছে।' এ প্রেক্ষিতে তিনি এই সংকট উত্তরনের জন্য গণমাধ্যম কর্মীদের সহযোগিতা চান। এ সময় প্রধানমন্ত্রীর অর্জন, উন্নয়ন কর্মকাণ্ডগুলো লেখনির মাধ্যমে তুলে ধরার আহবান জানান তিনি।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এবার প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হবে। আমি দলের কাছে নমিনেশন চাইব। দল আমাকে আমার নিজ এলাকায় অথবা ঢাকায় যেখানেই নমিনেশন দিক সেখানেই আমি নির্বাচন করব। আর আমাকে কোথাও মনোনয়ন দেয়া না হলে দল যেখানে যাকেই মনোনয়ন দিক, তার পক্ষেই কাজ করবো।

আরও পড়ুন : গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডা. দিলীপ রায় হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. প্রণয় কান্তি লস্কর, ডা. সমীর কুমার বালা, মেডিকেল অফিসার ডা. সঞ্জিব কুমার দাস, প্রভাষক ডা. রেজাউল করিম, প্রভাষক ডা. দীনেশ কুমার রায়, ডা. পলাশ কুমার প্রামাণিক, ডা. চঞ্চল বিশ্বাস প্রমুখ।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে নতুন অর্থনৈতিক চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

তৈরি পোশাক শিল্পের পর সেমিকন্ডাক্টর শিল্পই বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনা...

নাটোরে প্রাইম ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন 

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-এর অর্থায়নে পরিচালিত স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটি...

দেড় কোটির বেশি মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়

বাংলাদেশে প্রায় এক কোটি ৫৩ লাখ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় (আইপিসি ফে...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা